| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন, প্রশ্ন ফারিয়ার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ০০:০৫:৩৬:পূর্বাহ্ন  |  ৫৩৫ বার পঠিত
সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন, প্রশ্ন ফারিয়ার

স্টাফ রিপোর্টার: ক্যাঙ্গারুর দেশের মাটিতে এতদিন যে স্বপ্ন অধরাই ছিল, এবার সেই স্বপ্নই বাস্তবের রং পেল। ডারউইনের সবুজ উইকেটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়- যে অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে সোনালি অক্ষরে।

ঐতিহাসিক এই জয়ে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, উচ্ছ্বাসে ভেসেছেন দেশের শোবিজ তারকারাও।

সামাজিকমাধ্যমে বাংলাদেশ দলের প্রশংসায় মেতেছেন অনেকে। বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াও। নাজমুল শান্তদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জিতলে কী যে খুশি লাগে! কী ভালো লাগে! তোমরা সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন?’

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা হাসান মাহমুদের জন্য আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে মেহেদী হাসান মিরাজের প্রশংসাতেও পঞ্চমুখ তিনি।

শবনম ফারিয়া লিখেছেন, ‘হাসান মাহমুদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা! আর মেহেদী হাসান মিরাজের কথা তো ভুলেই গিয়েছিলাম! সেও দুর্দান্ত খেলেছে!’

নিজের প্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। তবে তার মতে, বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে মিরাজই সম্ভবত তার সবচেয়ে প্রিয় খেলোয়াড়।

এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়; বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য এটি এক নতুন মাইলফলক। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের পাশাপাশি দুই ম্যাচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল শান্তর দল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪