সিরাজগঞ্জে জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকাল সাড়ে ৪টায় তার গাড়িবহর সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা ত্যাগ করে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভার মঞ্চে উপস্থিত হন। নেতা-কর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বোরকা ব্যবহার করে কেউ যদি ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে। বোরকাকে আমরা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পরতেন। কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে এলে আমরা তা সহ্য করব না।
ভোটের ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ঢাকা-৮ আসনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। আমি এখনো ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি করবেন না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ‘দেশপ্রেমিক শক্তি অবিচল’। জনগণের ঐক্যই দলের শক্তির মূল উৎস উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের ৪৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে কোনো রাজনৈতিক বিভাজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি চৌদ্দগ্রামকে দলীয় চোখে দেখি না। এখানে আমি শুধু জামায়াতের নই আমি সবার তাহের ভাই।
ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের জন্য বহুকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতার অর্জনও হুমকিতে পড়তে পারে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটিকে ভালোভাবে দেখবেন, জনগণকে কাছে রাখবেন।”
নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তার গাড়ি বহর বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করে। এদিন সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে তিনি নির্বাচনি জনসভায় বক্তৃতা দেবেন। এরপর বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার আরেকটি জনসভা অনুষ্ঠিত হবে। রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কালাম আজাদ জানান, সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাহজাহানপুর ও শেরপুর উপজেলায় পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। তাই এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করা হয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের ‘আইডল’ উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তার জীবনের ১৫টি বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মানুষ সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে।