ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠন তার প্রধান অঙ্গীকার।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরের জনপদ রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সফরের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রংপুর শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল জনসভায় অংশ নেবেন।
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নতুন রূপ ধারণ করে আবার নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে এ দেশের সব নাগরিক কতটা নিরাপদ তা ভেবে দেখার সময় এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফর করবেন। উত্তরবঙ্গ সফরের পর এটি তার প্রথম নির্বাচনী প্রচারণা টাঙ্গাইলে।
ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, একটি দল ভোটের জন্য “জান্নাতের টিকিট” দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে।
প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এমন একটি মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে সম্মান ও সুযোগ দেওয়ার মধ্য দিয়েই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবাল-এর আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান খালেদা জিয়াকে সামনে রেখে গণতন্ত্রকে হত্যা করছেন।
দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর নগরীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখার সুযোগ পাবেন দেশের মানুষ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলটির ওপর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনীতে যে বাঁধ নিয়ে মানুষের দুঃখ-কষ্টের কথা বলা হচ্ছে, সেটি এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তবে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।