বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯:৩০টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর এ্যাম্বাসেডর মি. মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
রাজশাহী পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ প্রায় ২১ বছর পর রাজশাহীতে এলেন বিএনপির এই শীর্ষ নেতা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুন্ধরা কার্যালয়ে আমীরে জামায়েত ডা. শফিকুর রহমান এবং যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহীতে পৌঁছাবেন তিনি। রাজশাহীতে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মহানগর বিএনপি ও রাজশাহী বিভাগের চারটি জেলা বিএনপির আয়োজনে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি হত্যাকাণ্ডকে নির্বাচনি সহিংসতার একটি গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতের নেতা নিহত হওয়ার পাশাপাশি তাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া দেশব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা উল্লেখ করেছে, এই ধরনের সহিংসতা ও ভয়ভীতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের পথে বড় বাঁধা হিসেবে কাজ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেরপুর জেলার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সশস্ত্র হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শাহাদাত বরণে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে এক বিবৃতিতে তিনি বলেন, ঝিনাইগাতীতে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসাপরায়ণ সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায়।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। লন্ডনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকে সময় যেন তাঁর জন্য দ্রুতগতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ।
দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম। তিনি আসন্ন নির্বাচনে তার স্বামীর পক্ষে ভোট চান।
দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মায়ের গায়ে হাত তুলেছেন কিংবা অপমান করেছেন, তারা যেন ক্ষমা চান। আল্লাহ তায়ালা চাইলে তাদের ক্ষমা করে দেবেন।
রাজধানীর কদমতলীতে জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন।
ঢাকা-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডেমরা বাজার থেকে শুরু হয়ে গণসংযোগ মালা মার্কেট, মীরপাড়া, বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে শেষ হয়।
সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২০ বছর পর নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা
আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই বিচার হবে। নিরপরাধ সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।
বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার সময় দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,কিছু দল ভোটকে ধর্মের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের ধোঁকাবাজি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।