| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছি স্বর্ণ

স্বর্ণের দাম মঙ্গলবার সামান্য বেড়েছে। তবে সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছিই রয়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কিছুদিন বেশি রাখতে পারে এমন আশঙ্কায় স্বর্ণের দামে চাপ রয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-ভারতসহ মোট ২০টি দেশকে এই শুল্ক ছাড়ের সুখবর দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারে বাজারে সামরিক জান্তার বিমান হামলা, নিহত ৩৩

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত ভূখণ্ডে জান্তা সরকারের বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৩৩ জন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন।

বিস্তারিত...

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯টি দেশ বাদে অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রে এ ওষুধ বা এগুলোর উপকরণ রপ্তানি করলে মূল্যের অনুপাতে শুল্ক দিতে হবে।

বিস্তারিত...

নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার জোরালো সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ অবস্থান তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিস্তারিত...

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪

নেপালের হিমলুং পর্বতে তুষারধসে অন্তত দুইজনের প্রাণহানি হয়েছে ও ১৪ জন নিখোঁজ রয়েছেন। সোমবার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকর্মীরা আবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছেন।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গে দলীয় অফিস চালু করলেন থালাপতি, উদ্দেশ্য কী?

তামিল সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ বা টিভিকে এবার পশ্চিমবঙ্গেও তাদের দলীয় কার্যালয় চালু করল। রোবাবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে এই কার্যালয়ের

বিস্তারিত...

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

১০০ বছর বয়সে মারা গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি ড. সিতি হাসমাহ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট পরিবারের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

ছাত্র গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। শুধু ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নয়, বরং ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছেন।

বিস্তারিত...

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত...

ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর কোনো আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, আগের দফার আলোচনার পরও ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধপঞ্চম বছরে গড়ানোর মধ্যেও দুই পক্ষের হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে। খবর দ্য ডনের

বিস্তারিত...

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’এর আঘাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। নিউইয়র্ক ও বোস্টনসহ বিস্তীর্ণ এলাকায় উপকূলীয় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে জনজীবন ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪