ভারতে ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট বাজারে ছাড়তে চলেছে দেশটি। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদে ১০০ কোটি পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলি
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। ১৪ বছরের গৃহযুদ্ধের সময় হত্যা, নির্যাতন ও জোরপূর্বক গুমের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। মঙ্গলবার (১১ আগস্ট) নাজিবের পাশাপাশি ক্ষমতাচ্যুত সিরীয় নেতা বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ২ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের দেখা কঙ্গোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পাঁচটি প্রদেশে ৪ হাজার ৩৮১ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে তা সংস্থাটির জন্য একটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরুষ বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার কারণে সম্প্রতি তীব্র চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।
সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার একটি আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত অনুপস্থিতিতে বিচার করে তাকে হত্যা ও হত্যায় উসকানির অভিযোগে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। খবর তুর্কি টুডের।
চীনে দীর্ঘদিনের লিঙ্গবৈষম্য ও জনসংখ্যা সংকটের সুযোগ নিয়ে গড়ে ওঠা কিছু ঘটকালি সংস্থার প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন পাত্র খোঁজা নিঃসঙ্গ পুরুষেরা। মঙ্গলবার (১১ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
জালিয়াতি ও ঘুষ প্রদানের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল, তা খারিজ হয়ে গেছে। গত কাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল (কেন্দ্রীয়) সরকারের বিচার বিষয়ক মন্ত্রণালয়।
গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে দেশটি থেকে সরিয়ে নেয় হোয়াইট হাউস। ইরানের পক্ষ থেকে ট্রাম্প ও এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্য করে নিরাপত্তা হুমকি থাকায় তাকে খাবার পরিবহনের কার্টে করে একটি সামরিক বিমানে নেওয়া হয় বলে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সোমবার জানিয়েছেন।
অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধার জন্য শিগগিরই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের আবেদনও থাকবে। আবেদন প্রক্রিয়া সহজ করা এবং পরিচালন ব্যয় কমানোই এই পরিবর্তনের প্রধান লক্ষ্য।
অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি—এমন বিভিন্ন অভিযোগে বিদেশি নাগরিকদের ১ লাখ ৭৫ হাজারেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের চলমান কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং এর ফলে তেল সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ভবিষ্যতে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি রাখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশকে ইরানের সমর্থনে বা ইরানের মাধ্যমে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। ট্রাম্প গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, ইরান গত পাঁচ মাসের যুদ্ধে নিজেদের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। ইরানের এই দাবিকে ‘আকর্ষণীয় ধারণা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনিও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ক্ষতিপূরণের দাবি এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি।
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির এই ঘটনায় দেশটিতে ‘জাতীয় দুর্যোগ’ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। সোমবারের (১০ আগস্ট) এই ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা এ জরুরি অবস্থা ঘোষণা করেন।
চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। সোমবার (১০ আগস্ট) ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই। দেশটির নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শক্তিশালী প্রতিষ্ঠানটি।