নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনও ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে।
লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের বিভিন্ন বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।
প্রচলিত সামরিক উপায়ে ইরান সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এবার দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জো কেন্ট। পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া
আমেরিকায় পৌঁছানোর পর 'নিকা' (ছদ্মনাম) ভেবেছিলেন তিনি এবার নিরাপদ।আদালত নিজ দেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দিলেও, আইনি ফাঁকফোকর বের করে মার্কিন সরকার নিকার মতো বহু অভিবাসীকে এমন সব তৃতীয় দেশে পাঠাচ্ছে যেখানে তারা কখ
সিজারের আগে হাসপাতালের বিছানায় কাঁদতে কাঁদতে বাঁচার আকুতি জানিয়েছিলেন ২৫ বছরের কল্পনা মিশ্র। তিনি বলেছিলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ শেষ মুহূর্তের সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশে
নেপালে সাম্প্রতিক দুর্যোগে নিহত অজ্ঞাত ও দাবিহীন ব্যক্তিদের দাফনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ভবিষ্যতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে যাতে নির্দিষ্ট মৃতদেহটি সহজেই শনাক্ত করে কবর থেকে উত্তোলন করা যায়, সে জন্য প্রতিটি মৃতদেহকে আলাদা শনাক্তকরণ নম্বর দিয়ে দাফন করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি সমাধিস্থলের অবস্থান জিও-ট্যাগ এবং দাফন প্রক্রিয়া ভিডিও ও ছবির মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে।
দিল্লি পুলিশের শেষ মুহূর্তের হস্তক্ষেপে বাতিল হয়ে গেল ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি)-তে ইউরোপ-এশিয়া সম্পর্কের ওপর আয়োজিত একটি সেমিনার। আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক বক্তা এই সেমিনারে উপস্থিত থাকার ক
জাম্বিয়ার বিরোধী দলের নেতা ব্রায়ান মুন্ডুবিলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। গতকাল শনিবার তিনি বিষয়টি জানিয়েছেন। আইনজীবী কাম্বওয়া আওঙ্গোলা বলেন, ‘ব্রায়ান মুন্ডুবিলে এবং তার নির্বাচনী সঙ্গী মেকেবি জুলু—দুজনের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। গত রাত পর্যন্ত তারা লুসাকা সেন্ট্রাল পুলিশ স্টেশনে আটক ছিলেন।’
পশ্চিম তীরের কুসরা গ্রামের উপকণ্ঠে ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) হামলার নিন্দা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে ইসরায়েলি সেটলারদের ওই স্থান থেকে সরিয়ে দেয় প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করেছে ইরান। শুধুমাত্র চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্তই ২০ আফগানকে ঝুলিয়েছে তেহরান।
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন আরও ২ হাজার ৪৯৮ জন। রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। নিখোঁজের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে আরও অনেক বেশি বলে জানা গেছে।
২০১০ সালের ডিসেম্বরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) যখন আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) শাখার যাত্রা শুরু করে, তখন সমাবেশে উপস্থিত খুব কম মানুষই মঞ্চের চারপাশে টাঙানো ব্যানার ও হোর্ডিংয়ে থাকা তরুণ ব্যক্তিটির মুখ চিনতেন। তার ছবির নিচে স্পষ্ট করে লেখা ছিল নাম—ব্যারিস্টার সৈয়দ ইফতিখার আলি গিলানি।
চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। এই অর্থ নেপালের মোট অর্থনীতির প্রায় এক-দশমাংশের সমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে জোরালোভাবে আগ্রহ দেখাচ্ছে ভারত। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন করে সাজানোর চেষ্টা করছে নয়াদিল্লি। তবে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এই সম্পর্কের মাঝে বড় ধরনের জটিলতাও তৈরি করেছে।