ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের যুদ্ধ অবসানে চলমান আলোচনা অচলাবস্থায় পড়ার মধ্যে তেহরানের ওপর চাপ বাড়াতে এ ঘোষণা দিলেন তিনি।
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সে দুরারোগ্য রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সহায়তাপ্রাপ্ত মৃত্যুর অধিকার দেওয়া আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ আইনটির খসড়া অনুমোদনের পর এটি সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।
ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মাঝ দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান।
কেনিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন আমেরিকান এবং ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, বুধবার (১৯ আগস্ট) সকালে মধ্য কে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ সূচনা হয়েছে, যার ফলে বিদেশি পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব দ্রুত হারাচ্ছে।
দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা গেছে। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে সেরা হয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে।
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত আরও দুইজনের পরিচয় মিলেছে। এ ঘটনায় মোট ৯ জন মৃতের খবর দিয়েছে স্থানীয় পুলিশ।
ভারত মহাসাগরে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুটি সর্বাধুনিক ‘সি গার্ডিয়ান’ ড্রোন ভাড়া নিয়েছে ভারত। মার্কিন প্রতিষ্ঠান ‘জেনারেল অ্যাটমিকস’-এর সঙ্গে ১ হাজার ৯৪৩ কোটি টাকার এই চুক্তির আওতায় ড্রোন দুটি আগামী ৩০ মাস ভারতীয় নৌবাহিনীতে কাজ করবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়ল অপরিশোধিত তেলের দাম।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন, বৈশ্বিক এই আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন।
ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আবুধাবি। আমিরাতের এ সিদ্ধান্ত ইরানের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়েও বড় ধাক্কা হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক এক মার্কিন শীর্ষ কর্মকর্তা।
ইরানের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না বা আলোচনার সময়সূচিও নির্ধারিত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে আগুন লাগে হোটেলটিতে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের জেরে সূত্রপাত ঘটে আগুনের।