তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে
ইরানের কেশম দ্বীপের উপকূলে মোটা কালো তেলের স্তর ভেসে উঠেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। খবর রয়া নিউজের। কেশম দ্বীপের পরিবেশ অধিদপ্তরের প্রধান শাহমোরাদ জা
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছেন। আটকের পর দুই দিন ধরে তাদের সঙ্গে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত রোববার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আফগান গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জা
চীনের অর্থনীতিকে আমূল বদলে দিয়ে দেশটিকে ‘বিশ্বের কারখানা’ বানানো দূরদর্শী সংস্কারক ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের গণমাধ্যমের খবরে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে, তুলনামূলক কম ধৈর্যের অধিকারী ও ক্ষুরধার বাকপটু এই সংস্কারক ১৯৯০-
আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে তাদের নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। নতুন এই নির্দেশনায় বাংলাদেশ সফরের ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সফরের ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
মিশরে কৃষিশ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের বেশির ভাগই শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) মিসরের সংবাদমাধ্যম আল-আহরামের খবরে বলা হয়েছে, ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা ৪৭।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় গত কাল মঙ্গলবার ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর বিভিন্ন ভবনের ধ্বংস্তূপ থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংস্তূপের তলায় এখনও বহু মানুষ চাপা পড়ে আছে।
মধ্যপ্রাচ্যে জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা সফল হবে কি না—এ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এক লাফে বেড়েছে জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ক্রুড পৌঁছে গেছে ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিকে লক্ষ্যবস্তু করে। মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি অঙ্গরাজ্যে পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ হামলার জন্য ইরানের হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। এ হামলায় পানি সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। তবে এ হামলা বিশুদ্ধ পানির মতো জরুরি সেবার ব্যাপারে মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।
পাকিস্তানে দেশি ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর কঠোর নতুন বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের ওপর নতুন করে দমন-পীড়নও চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এই পদক্ষেপ দেশটিতে স্বাধীন সাংবাদিকতার অন্যতম শেষ পথও সংকুচিত করে দেবে।