কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও আলোচনার বাইরে নয়,এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বিপর্যয়। তুষার ও বরফের কারণে অন্তত ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে এক নারীর মৃত্যু ঘটে গাছ ভেঙে পড়ার কারণে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ গত ১০ দিনে ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে চারজন কিশোর রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, যেখানে নিরাপত্তা বাহিনী শহরের রাস্তায় করছে এবং অধিকার সংরক্ষণকারী সংগঠনগুলো চেকপোস্ট স্থাপন করেছে। কা
ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের দিকে। তবে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে। একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন। অভিযানটি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে ট্রাম্পকে উদ্দেশ করে পেত্রো বলেছেন, ‘আমাকে ধরতে আসো। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি।’
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর দেশে দ্রুত ফেরার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এই তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক। দুজারিক সোমবার (৫ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ সাধারণত নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। যদি সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়, তবেই পাঠানো হয়। এই মুহূর্তে কোনো ম্যান্ডেট নেই, তাই নির্বাচন পর্যবেক্ষণ আমাদের
যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার শোবার ঘর থেকে অপহরণ করে নিউইয়র্কে নেয়ার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো মন্তব্য করেননি।
রাশিয়া থেকে তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। রবিবার (৪ জানুয়ারি) এই সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, যদি চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বৃদ্ধি করা সম্ভব।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাঞ্জে (Bunge)-এর একটি কারখানায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে তীব্র সহিংসতায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীদের তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ২ জন নিরাপত্তা সদস্য রয়েছেন।