| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

সরকারবিরোধী আন্দোলনের জেরে দু’দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু করা হয়েছে। দেশটির প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার চালু হয়েছে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ফ্রান্সে বিক্ষোভের আগুন : নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের পরেই ব্যাপক অস্থিরতা

প্যারিস এবং ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে এবং পুলিশের কাঁদানে গ্যাসের শিকার হয়ে বুধবার বিক্ষোভ দেখিয়েছে। এর লক্ষ্য ছিল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর চাপ বাড়ানো। নতুন প্রধানমন্ত্রীকে ক্ষমতা গ্রহণের পরপরই কঠিন পরিস্থিতির মুখে ফেলা ছিল তাদের উদ্দেশ্য।

বিস্তারিত...

নেপালে 'জেন জি' বিক্ষোভ: রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি

কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে নেপালের সেনাবাহিনী, কারণ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় হিমালয়ের এই দেশটি টালমাটাল। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ মঙ্গলবার সহিংসতা ও অগ্নিসংযোগে রূপ নেয়।

বিস্তারিত...

নেপালে জানমাল ও নিরাপত্তার দায়িত্ব নিলো সেনাবাহিনী

নেপালে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। পাশাপাশি অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। জেনারেল সিগদেল বলেন, জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার।

বিস্তারিত...

কাতারে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল।

বিস্তারিত...

এআই দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা বাড়ছে!

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আবহাওয়া সম্মেলনে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে আবহাওয়া পূর্বাভাসকে আরও নির্ভুল করতে পারে এবং মেঘ বপন কার্যক্রমকে কার্যকর করতে সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা করেছেন।

বিস্তারিত...

পদত্যাগের পর হদিস মিলছে না নেপালের প্রধানমন্ত্রীর

ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। কিন্তু ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন, তা স্পষ্ট নয়।

বিস্তারিত...

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান

বিস্তারিত...

চীন-ভারতের ওপর এবার ১০০ শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত...

নেতানিয়াহুকে থামানোর শক্তি ট্রাম্পের নেই : মার্কিন আইনপ্রণেতা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর শক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই—এমন মন্তব্য করেছেন এক মার্কিন আইনপ্রণেতা। কাতারে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড়ের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল : হোয়াইট হাউস

ইসরায়েলের হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

বিস্তারিত...

নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী

নেপালে ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উপত্যকাটির দক্ষিণে ত্রাণের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

কাতারে ইসরায়েলের হামলা আমার সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরায়েলের হামলার দায় থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি তার এক পূর্ববর্তী বিবৃতির সঙ্গে একটি নতুন সংযোজন পোস্ট করে স্পষ্ট করেছেন যে, হামলাটির সিদ্ধান্ত ইসরায়েলের নেতা নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র এটি সম্পর্কে এত দেরিতে জানতে পেরেছিল যে কোনো হস্তক্ষেপ করা সম্ভব ছিল না।

বিস্তারিত...

কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। হামলার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। বাকি যে একজন নিহত হয়েছেন, তিনি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৬ জন বেশ কয়েকজন আহতও হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪