হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। বক্তব্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওদের (ইরান) এটা খুলে দিতে হবে। ওদের ট্রাম্প প্রণালি খুলে দিতে হবে। মানে হরমুজ।’
পাকিস্তান আগামী রোববার থেকে সৌদি আরব, তুরস্ক ও মিশরের প্রতিনিধি দেশগুলোর সঙ্গে দুইদিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত করবে, যার লক্ষ্য ইরান যুদ্ধে
জাতিসংঘ ঘোষণা করেছে, ইরান যুদ্ধে হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ বজায় রাখার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনই শেষ হচ্ছে না এবং দেশটির ভেতরে এখনও হাজার হাজার কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি রয়েছে।
পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বাহিনীটির পক্ষ থেকে। খবর প্রেস টিভি।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের চার সপ্তাহ পার হতে না হতেই লেবাননে আবারও বড় পরিসরে ইসরায়েলি হামলার মুখে পড়েছে দেশটির সাধারণ
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের মতো কোনো দালাল বা ব্রোকার দেশ ভারত নয়।
ইরানের রাজধানী তেহরানে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী । ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি-এর বরাতে জানা গেছে, রাজধানীতে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি লক্ষ্য করে শনিবার ভোরে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে হঠাৎ করেই, ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করে তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত শুক্রবার (২৭ মার্চ) অনলাইনে প্রকাশ করেছে ইরানভিত্তিক হ্যাকাররা।
ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
১ এপ্রিল থেকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।
সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলায় জানায় মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল।শুক্রবার (২৭ মার্চ) চালানো এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছিল।
নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-এর গ্রেপ্তার। গত বছরের ভয়াবহ গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও গ্রেপ্তার করা হয়েছে।