সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে কথা বলতে গিয়ে অশালীন শব্দ ব্যবহার করে আক্রমনাত্মক বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি বলেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রভাব দেখে সৌদি অবাক হয়েছে। এখন তার এই প্রভাবের জন্য সৌদি এবং দেশটির বাদশাকে তার প্রতি অনুগত থাকতে হবে।
ইরানকে ‘দীর্ঘ সময়ের জন্য’ নিষ্ক্রিয় কিংবা শক্তিহীন করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন আর কিছুদিন দেশটিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র শিগগিরই বেরিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট ‘বেনি শো’তে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন তিনি।
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্পষ্টভাবে চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর আশায় উত্তাল সমুদ্রে রাবারের নৌকায় ছয় দিন ভেসে থাকার পর গ্রিস উপকূলের কাছে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে। ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে ওই তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশজুড়ে আবারও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। ‘নো কিংস’ শিরোনামে শনিবার
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন স্থলসেনা মোতায়েনের প্রস্তুতির খবরে জল্পনা-কল্পনা আরও জোরদার হয়েছে। এসব সেনার সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি হতে পারে ইরানের খার্গ দ্বীপ। উত্তর পারস্য উপসাগরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র থেকেই তেহরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলিকে তাঁর ভক্তপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জেন-জেড
যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের তালিকায় উঠে এসেছে ১০ জন বাংলাদেশির নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গ্রেপ্তার
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবার ঘোষণা করেছেন যে তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান-এর
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে।
কুয়েতে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৮ ডলার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েতি তেলের প্রতি ব্যারেলের দাম ৮ দশমিক ১০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১১৮ দশমিক ৯৩ ডলারে।
মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ এখন ইরানে পাঠানো হচ্ছে। মূলত ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়া ইউক্রেনে ব্যবহার করে আসছিল। তবে মস্কো এই ড্রোনে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে।
ইরান ইসরায়েলের দিকে ৮৩তম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার গায়ে নীল রঙের কালি দিয়ে ‘ধন্যবাদ ভারতের জনগণ’সহ জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণকে