ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে ট্রাম্পকে উদ্দেশ করে পেত্রো বলেছেন, ‘আমাকে ধরতে আসো। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি।’
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর দেশে দ্রুত ফেরার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এই তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক। দুজারিক সোমবার (৫ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ সাধারণত নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। যদি সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়, তবেই পাঠানো হয়। এই মুহূর্তে কোনো ম্যান্ডেট নেই, তাই নির্বাচন পর্যবেক্ষণ আমাদের
যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডোরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার শোবার ঘর থেকে অপহরণ করে নিউইয়র্কে নেয়ার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো মন্তব্য করেননি।
রাশিয়া থেকে তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। রবিবার (৪ জানুয়ারি) এই সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, যদি চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বৃদ্ধি করা সম্ভব।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাঞ্জে (Bunge)-এর একটি কারখানায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দেশজুড়ে তীব্র সহিংসতায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীদের তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ২ জন নিরাপত্তা সদস্য রয়েছেন।
মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের তাণ্ডবে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সিয়াউ দ্বীপে সংঘটিত আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঘরের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে বিচারের মুখোমুখি করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে চীন। বেইজিং বলছে, ওয়াশিংটন ‘বিশ্বের বিচারক’ বা ‘বিশ্বের পুলিশ’ হয়ে উঠতে পারে না। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য জানিয়েছে। প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগে এক বাজিকর প্রায় অর্ধ মিলিয়ন ডলার আয় করেছেন। এতে মার্কিন অভিযানের ভেতরের গোপন তথ্য কিভাবে সে জানলো তা ভেবে অবাক হচ্ছেন অনেকে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। আদালতের ভেতর একজন স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন ‘আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে।’ ওই সময় মাদুরো স্প্যানিশ ভাষায় জবাব দেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দি। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।”আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।”
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের বিরুদ্ধে সহিংস হস্তক্ষেপ চালায়, তবে তিনি নিজ দেশ রক্ষায় আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।