জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হলেও এখনো নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে পারেনি ইরাকের শাসক শিয়া জোট। অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেই
ভারতের রাজস্থানে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই তেল শোধনাগারটি উদ্বোধনের কথা ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শোধনাগারের সিডিইউ (ক্রুড ডিস্টিলেশন ইউনিট) অংশে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্মকর্তারা।
যুক্তরাজ্যের অন্তত ১২টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নজরদারি চালাতে সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের
ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এরআগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী।
যুক্তরাষ্ট্রে ড্রোন, গ্রেনেডসহ বিভিন্ন সমরাস্ত্র পাচার এবং ইরানের হয়ে অস্ত্র কেনাবেচার অভিযোগে ইরানি বংশোদ্ভূত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জাপানের উত্তর-পূর্ব উপকূলের কাছে সোমবার শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ (সোমবার) পার্লামেন্টে জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া
যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করার পর তেহরান পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এবং আপাতত নতুন শান্তি আলোচনায় না বসার
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ছবিটির সত্যতা নিশ্চিত করেছে।
যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর অর্থ যেকোনো মূল্যে আলোচনা করা কিংবা অন্য পক্ষের গৃহীত যেকোনো পন্থা মেনে নেওয়া নয়।
ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও বাকি পাঁচজন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছর। এরমধ্যে সাতজন আপন ভাইবোন। বাকি একজন তাদের চাচাত ভাই/বোন।
ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বা অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার জন্য স্পেন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ জানাবে বলে ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার (১৯ এপ্রিল) আন্দালুসিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
লেবাননের ভেতরে নিজেদের নতুন মোতায়েনকৃত অবস্থানের একটি মানচিত্র প্রথমবারের মতো প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।