২০২৬ ফিফা বিশ্বকাপের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই জমে উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াই। এখন পর্যন্ত আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের এরলিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেন রয়েছেন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে।
গ্রুপ ‘আই’–এর শেষ ম্যাচটাকে ইতিমধ্যেই মিডিয়া ‘ক্ল্যাশ অফ দ্য টাইটান্স’ হিসেবে চিহ্নিত করেছে মিডিয়া। আর করাটাই স্বাভাবিক। একদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিজ, অন্যদিকে ১৯৯৮ সালের পরে এই প্রথম বিশ্বকাপে পা রাখা আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। যাদের ‘ভাইকিং রো’ সেলিব্রেশন এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেশন।
২০২৬ বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ কি গ্রুপের শেষ ম্যাচে পাবেন না আর্জেন্টিনার ফুটবল স্টার লিওনেল মেসি? ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ফলে রোববার জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে বিশ্রা
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এ তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও সন্তান। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ম্যাচের নির্ধারিত সময় শেষ। যোগ করা সময়ের সাত মিনিটও শেষ হয়ে গেছে তখন। রেফারির কেবল বাঁশিতে ফুঁ দেওয়ার অপেক্ষা। এমন সময়ে তুরস্কের নাটকীয় এক গোল। ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো তারা।
প্রথমার্ধে জাপান বা সুইডেন কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে রানার্সআপ হয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।
বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল ইকুয়েডর। লেরয় সানের গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। মেটলাইফ স্টেডিয়ামে ঐতিহাসিক এই জয়ের পর উল্লাসে ভেসেছে হাজারো ইকুয়েডর সমর্থক।
চলমান বিশ্বকাপের উত্তাপের মধ্যেই কঠোর পদক্ষেপ নিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশটির ফুটবল প্রশাসনে সরকারি ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেপালের ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি।
প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেইমার। ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নেমে নিজেকে ভীষণ নার্ভাস লাগছিল বলে জানিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল ইকুয়েডর। গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল ও টানা ১১ ম্যাচ জয়ী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।
পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে ইকুয়েডর। লেরয় সানের শুরুর গোলের ধাক্কা সামলে এবার জার্মানির বিপক্ষে লিডও নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে আগেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে, দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ইকুয়েডরের জন্য শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল।
একটি ক্যাচ মিস কখনো কখনো পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। ভারতের ইনিংসের প্রথম ওভারেই সেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটরক্ষক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাত ফসকে বেরিয়ে যায় শেফালি ভার্মার সহজ ক্যাচ। সেই জীবন পেয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন ভারতীয় ওপেনার।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে জার্মানির আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন স্ট্রাইকার ডেনিজ উন্ডাভ। কয়েক মাস আগেও জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমানের প্রকাশ্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দিচ্ছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
খেলা শুরুর আগেই বিতর্কের তুঙ্গে ইরান বনাম মিশর ম্যাচ; সিয়াটলে সমকামী অধিকার আন্দোলন ঘিরে ফিফা ও দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে ইরান ও মিশর।