দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন উদ্যোক্তা জগতে। এক সময় যে নাম কেবল রোমান্টিক হিট কিংবা অ্যাকশন ব্লকবাস্টারে শোনা যেত, এবার সেটি নতুন পরিচয়ে হাজির নিজস্ব পারফিউম ব্র্যান্ডের মালিক হিসেবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।
‘হাম’, ‘আঁখে’, ‘গাওয়াহ’-এর মতো ছবি দিয়ে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী শিল্পা শিরোদকর অনেক দিন ধরেই আর সিনেমা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে থাকার কারণ প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা নগরবাউল ব্যান্ডের একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ জুলাই, ফিলাডেলফিয়ায়। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এ কনসার্টের আয় থেকে একটি উল্লেখযোগ্য অংশ দেওয়া হবে মাইলস্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায়।
স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির শিক্ষক পূর্ণিমা দাস এক স্ট্যাটাসে দাবি করেছেন, লাশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, হাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ সারাদেশের মানুষ।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে আরও বেশ কয়েকটি প্রশ্ন সামনে তুলে ধরেছেন পরিচালক নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ছড়িয়েছিল মৃত্যুর গুজবও। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
সম্প্রতি রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে অভিনেতা শাকিব খানকে একটি আবেগঘন দৃশ্যে দেখা যাচ্ছে
এমনকি গুজব ছড়িয়েছে, লামিমার কারণেই নাকি শিমুলের বিয়ে হচ্ছে না
জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা রুমানা রশীদ ঈশিতা ছয় বছরের বিরতি ভেঙে আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতপ্রেমীদের সামনে। তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘রুপোর ঝলক’।
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে কে? তরুণী সুস্মিতা। তিনি অভিনেত্রীও বটে। সুস্মিতা চ্যাটার্জি সৃজিতের মধ্যে কিছু কী চলছে? এমনই প্রশ্নের উদ্রেক হয়েছে। আর সেই প্রশ্নের জবাব সুস্মিতা ও সৃজিত নিজেই দিয়েছেন।
একটি কনসার্টে বড় পর্দায় জড়িয়ে ধরার দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি তাদের সিইওকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে কিস ক্যাম ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা এটি। যা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এই ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে উঠেছে গুঞ্জন।
এবার মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ।