| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চরিত্রের প্রয়োজনে যেকোন ‘ত্যাগ’ স্বীকারে প্রস্তুত শুভ

ঢাকাই চলচ্চিত্রের পোস্টারবয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় অনস্ক্রিন নিজের চুল ছেঁটে একটি বিরল দৃশ্যে অভিনয় করেছেন। মাত্র ৮ মিনিটের জন্য চুল ফেলার এই সিদ্ধান্ত দর্শক এবং সমালোচকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছে।

বিস্তারিত...

এক সিনেমায় ৩০ চুমু, বলিউড ছাড়েন নায়িকা

চুম্বনের দৃশ্য সিনেমায় উত্তাপ যোগ করতে পারে। যদিও সিনেমায় এই ধরনের দৃশ্যগুলো স্বাভাবিকভাবেই দেখা যায়, কিন্তু কখনো কখনো পরিচালকেরা অতিরিক্ত চুম্বনের দৃশ্য ব্যবহার করে পুরো সিনেমার মান নষ্ট করে দেন বলে অভিযোগ আছে। একটি হিন্দি সিনেমা আছে যেটিতে ৩০টি চুম্বনের দৃশ্য থাকার পরও ফ্লপ হয়।

বিস্তারিত...

বলিউডে পা রেখেই কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল। বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।

বিস্তারিত...

সংগীতশিল্পী প্রলয় চাকী আটক

সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি জানান।

বিস্তারিত...

ছেলের হাতে জবাই হলেন নির্মাতা ও তার স্ত্রী

গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, এটা হত্যাকাণ্ডের ঘটনা। চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে যখন হলিউডের তোলপাড়, তখন জানা গেল, রব ও মিশেল খুন হয়েছেন তাদের সন্তান নিক রেইনারের হাতে! গতকাল পুলিশ তাকে হত্যার অ

বিস্তারিত...

মেসি কাণ্ডে মুখ খুললেন শুভশ্রী গঙ্গুলী

কলকাতা যুবভারতীতে তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ঘটনা এখনও ফুটবলপ্রেমীদের হৃদয়ে দগদগে। ঠিক সেই টানাপোড়েনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুনে ঘি ঢেলেছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলীর ছবি। মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে তোলা সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়তেই সমালোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেত্রী।

বিস্তারিত...

কণার ‘মেহেন্দি’গানে নাচে মাতালেন নোরা ফাতেহি

বাংলা গানের সুরে এবার নেচে আলোচনায় উঠে এলেন বলিউড তারকা নোরা ফাতেহি। জনপ্রিয় সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’-তে নাচতে দেখা গেছে এই গ্ল্যামারাস নৃত্যশিল্পীকে।

বিস্তারিত...

দুই সংসার, চার সন্তান—প্রেমে অটল অর্জুন রামপাল

চার সন্তানের বাবা হয়েও প্রেমে অটল বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘদিনের সঙ্গী মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে অতিথি হয়ে নিজেদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা জুটি।

বিস্তারিত...

পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

সমালোচনা যেন পিছুই ছাড়ে না ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। প্রায়ই নিজের নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিশেষ করে; ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নানা বিতর্কের জন্ম দেন পরীমণি। সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি।

বিস্তারিত...

মুক্তি পেলো সাগর-রুনির ঘটনায় নির্মিত ‘অমীমাংসিত’

‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন কর নির্মাতা রায়হান রাফী পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। দুই বছর অপেক্ষায় পর অবশেষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন দর্শকরা। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ‘অমীমাংসিত’ উপভোগ করতে পারছেন।

বিস্তারিত...

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল

অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতন করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন। গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্র উপস্থাপন করা হবে। মামলায় নোবেল জামিনে

বিস্তারিত...

ছয় মাসের জার্নিতে বদলে গেল বাঁধনের জীবন

শোবিজ অঙ্গনে খুব অল্প কয়েকজন তারকাই আছেন, যারা কেবল অভিনয় নয়—নিজের জীবনদর্শন, মানসিক শক্তি ও জীবনযাপনের ধরন দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। সেই তালিকায় নিঃসন্দেহে প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলার গল্প শেয়ার করে আবারও অনুরাগীদের হৃদয় ছুঁয়েছেন তিনি।

বিস্তারিত...

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরিমনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুকে আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি।

বিস্তারিত...

বয়স যে কেবলই একটি সংখ্যামাত্র

বয়স যে কেবলই একটি সংখ্যা—নিজের ৪৫তম জন্মদিনে আবারও সেই বার্তাই দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বিকিনিতে তোলা ছবি ও স্পষ্ট ভাষার পোস্টে তিনি জানালেন, বয়স, সেলুলাইট বা ত্বকের দাগ নয়—এই শরীরকেই তিনি ভালোবাসেন।

বিস্তারিত...

সব আনন্দ মিস করছি: মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী। ১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪