বড়দিন এলেই ইউরোপের, বিশেষ করে ব্রিটেনের ঘরে ঘরে বাজে যে গানটি “বাড়ি ফেরার অনুভূতি” জাগিয়ে দিত, তার স্রষ্টা ক্রিস রিয়া চলে গেছেন। ৭৪ বছর বয়সে সোমবার (২২ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, পরিবার সূত্রে জানা গেছে।
কিছুদিন ধরে জল্পনা চলছিল — কালজয়ী হিন্দি সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল হতে পারে। এবার সেই গুঞ্জন নতুন মোড় নিয়ে হাজির: শোনা যাচ্ছে পরবর্তী কিস্তির নাম হবে ‘ফোর ইডিয়টস’, এবং চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
ঢালিউডের নব্বই দশকের ব্যবসাসফল সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ আজ (সোমবার) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
পোশাক ও মন্তব্যের কারণে বিতর্কের টেবিলে থাকেন ভারতীয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। এবার আলোচনায় এলেন থানায় গিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ভয় নিয়ে দিনের আলো ফোটার অপেক্ষায় ছিলেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরের আলো ফুটতেই বোনকে সঙ্গে নিয়ে থানায় ছুটতে হয় উরফিকে।
রিপোর্টার্স২৪ ডেস্ক: এক সময় টেলিভিশন নাটক ও সিনেমার পর্দায় নিয়মিত উপস্থিত ছিলেন আফসান আরা বিন্দু। সৌন্দর্য, সাবলীল অভিনয় আর পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। তবে জনপ্রিয়তার মধ্যেই হঠাৎ করে আড়ালে চলে যান এই অভিনেত্রী, যা দীর্ঘদিন ধরে দর্শকের কৌতূহলের জন্ম দেয়।
জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে ৮৮ মিলিয়ন ডলার। ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর ১৩৪ মিলিয়ন ডলারের উদ্বোধনের তুলনায় এটি কম হলেও, অ্যাভাটার সিরিজের মূল শক্তি দীর্ঘমেয়াদি প্রদর্শনে।
মুক্তির অপেক্ষায় নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রথম ঝলক। ট্রেলার প্রকাশের পর মুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি গড়ে উঠেছে ৪০০ বছরের পুরনো যৌনপ
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন পারফর্ম করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করা হয়।
বলিউড অভিনেতা ইমরান হাশমি আবারও প্রমাণ করলেন নিজের কাজের প্রতি তার একাগ্রতা ও পেশাদারিত্ব। আসন্ন চলচ্চিত্র ‘আওয়ারাপন-২’-এর শুটিং সেটে বড় ধরনের চোট পেয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলেও, বিশ্রামের বদলে দ্রুত কাজে ফিরে চমকে দিয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মদ্যপ এক ব্যক্তি অভিনেত্রীকে বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে খানিকটা আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নোরা বললেন, আমি এখনো ট্রমাটাইজড। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন নোরা। সেখানে ঘটনার বর্ণনা দিয়ে
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার নজর কাড়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছুটির মুহূর্তের কিছু ছবি। বর্তমানে মিম ছুটিতে রয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।
ভারতীয় সিনেমার শতবর্ষী ইতিহাসে বহু তারকার নাম আলোচিত হলেও পর্দার আড়ালে থাকা কিছু মানুষ ছাড়া এই শিল্প কল্পনাই করা যায় না। তেমনই একজন কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত সিনেমা ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলারে দর্শকরা আবেগে ভাসছেন। কারণ এই সিনেমাতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে।
ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে তাঁর বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে নোরার মাথায় আঘাত লেগে কনকাশন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মেহরিন পিরজাদা দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তামিল, তেলেগু, হিন্দি ও পাঞ্জাবি সিনেমাতে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। অবশেষে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, হঠাৎ একদিন মেহরিন জানতে পারেন, তার বিয়ে