| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ

৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে বলিউড বাদশা শাহরুখ খানের হাতে প্রথমবার উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বিস্তারিত...

রাষ্ট্র যদি গান না বোঝে, আমরা কী করব?: সাবিনা ইয়াসমীন

বিশ্বখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের আক্ষেপ, ‘আমাদের দেশে শিল্পীদের কখনোই যথাযথ কদর ছিল না, এখনও নেই। যদি রাষ্ট্রের নেতারা গান বা সংগীতের গুরুত্ব না বোঝেন, তবে আমরা কি করতে পারি? জোর করে তো কিছু করা সম্ভব নয়।’ মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের পর তিনি এই মন্তব্য করেন। গায়িকা জানান, বেশ কয়েক মাস অসুস্থতার কারণে সংগীত

বিস্তারিত...

সিয়ামের সঙ্গী সাবিলা নূর

ছোট পর্দার অভিনেত্রী, বড় পর্দায় যিনি অভিষেক করেছিলেন শাকিব খানের বিপরীতে—সেই সাবিলা নূর এবার ফিরছেন সিয়ামের নায়িকা হয়ে। তার অভিনীত নতুন সিনেমার নাম ‘রাক্ষস’। সিনেমাটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়।

বিস্তারিত...

জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন

মৃত্যুর পাঁচ দিন পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের। আসামের কামারকুচি এনসি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়৷

বিস্তারিত...

অনন্ত জলিল ও বর্ষাসহ ৫ জনের নামে মামলা

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল, তার স্ত্রী নায়িকা আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা হয়েছে।

বিস্তারিত...

শেষকৃত্যেও ইতিহাস রচনা করে গেলেন জুবিন

জনপ্রিয় অসমীয়া গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ-এর শেষকৃত্য সম্পন্ন হলো পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। মঙ্গলবার গুয়াহাটির কাছাকাছি কমারকুচি গ্রামে, লাখো ভক্ত, শুভানুধ্যায়ী এবং রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাকে চিরবিদায় জানানো হয়।

বিস্তারিত...

অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের অভিযোগ কুমার শানুর স্ত্রীর

সম্প্রতি আলোচনায় বলিউড গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রীর থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। এবার মুখ খুললেন শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল।

বিস্তারিত...

তাহসানের অবসরের গুঞ্জনে যা বললেন মিথিলা

সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে তাদের। বর্তমানে তারা প্রত্যেকে নিজ নিজ জীবনে অন্য সম্পর্কের সঙ্গে যুক্ত। তবুও ভক্তদের নজরদারি কমে না তাদের উপর থেকে। কোনো ঘটনা হলেই আলোচনা শুরু হয়। তেমনি আবারও আলোচনায় এলেন সাবেক তারকা দম্পতি তাহসান-মিথিলা।

বিস্তারিত...

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ক্ষোভ ঝাড়লেন জেরিন খান

সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে, এরপর অনেকটা বছর পেরিয়ে গেলেও ক্যারিয়ার খুব বেশি এগোয়নি, অর্থাৎ বি টাউনে নিজের অবস্থান পোক্ত করতে পারেননি জারিন খান।

বিস্তারিত...

তাহসান কি জিহাদিদের পথ অনুসরণ করছেন : তসলিমা

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা তাহসানকে জিহাদি বলে কটাক্ষ করেছেন নির্বাসিত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এই গায়ক সম্প্রতি আস্ট্রেলিয়ার এক কনসার্টে সংগীত জীবনের প্রতি বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই তারকা ঘোষণা করেছেন, স্টেজ লাইফ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন।

বিস্তারিত...

হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা তাহসানের

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই তারকা। সেখানকার পাঁচটি শহরে কন চ্যাটে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তেমন একটি আয়োজনে তাহসান জানালেন কনসার্ট থেকে সরে আসার কথা। সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।

বিস্তারিত...

জুবিন গার্গের মৃত্যুতে আসামে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সংগীতশিল্পী জুবিন গার্গকে হারিয়ে শোকে ডুবে আছে আসাম। রাজ্য সরকার শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছে।

বিস্তারিত...

শাকিব খানের উরাধুরা গানে নাচলেন হানিয়া আমির

শাকিব খানের উরাধুরা গানের সঙ্গে নেচে ঢাকার মঞ্চে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির যেন এক অন্যরকম জাদু ছড়িয়ে দিলেন। প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিনি জমিয়ে তুললেন সানসিল্ক আয়োজিত এক ঝলমলে রাত। আর সেই রাতের সেরা মুহূর্ত তৈরি হলো যখন শাকিব খানের সিনেমার গানের তালে নেচে ভক্তদের মন জয় করলেন তিনি।

বিস্তারিত...

শাহরুখ বাদ, শাকিবকে বেছে নিলেন হানিয়া

প্রথমবারের মতো ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা; দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এ তারকা এসেছেন সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সানসিল্ক আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি।

বিস্তারিত...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪