বিশ্বকাপের গ্রুপ পর্বের দশম দিনে অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। এছাড়া জার্মানি খেলবে আইভরি কোস্টের বিপক্ষে, ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও এবং তিউনিসিয়া মুখোমুখি হবে জাপানের।
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের লক্ষ্য এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করা। তবে জয়ের ছক কষার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি।
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন এক সমর্থক। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
চলতি ফিফা বিশ্বকাপে খেলার গতি বাড়ানো এবং মাঠে শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে আলোচিত নিয়মগুলোর একটি হলো, মুখে হাত দিয়ে প্রতিপক্ষকে উদ্দেশ করে আপত্তিকর বা বৈষম্যমূলক মন্তব্য করলে সরাসরি লাল কার্ড দেখানো হবে।
মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করে সমালোচনার মুখে পড়া ব্রাজিল হাইতির বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ক্যারিবীয় দেশটিকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। একই সঙ্গে টানা দুই ম্যাচ হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
ফিফা বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজিমাত করেছে প্যারাগুয়ে। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন মিডফিল্ডার মাতিয়াস গালারজা। তার এই গোলটি চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড গড়েছে।
মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সেলেসাওরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে হাইতির বিপক্ষে নিজেদের আধিপত্য আরও জোরালো করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।
ফিফা বিশ্বকাপে হাইতির বিপক্ষে দাপট অব্যাহত রেখেছে ব্রাজিল। ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়েছেন ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়া। এবার অবশ্য গোলটি ছিল নিখাদ দক্ষতা ও নান্দনিকতার এক অনন্য উদাহরণ।
ফিফা বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে গোলের মাধ্যমে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের এক পর্যায়ে ভিনিসিয়ুস জুনিয়রের তৈরি করা আক্রমণে বল জালে জড়ান ম্যাথিউস কুনিয়া
ফিফা বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে নিজেদের অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে গড়ায় তাদের বিশ্বকাপ যাত্রা। এবারের টুর্নামেন্টে গড় বয়স ৩০ বছর নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল, যা ১৯৬২ সালের পর তাদের সবচেয়ে বেশি বয়সী শুরুর একাদশ।
মাত্র ৭১ সেকেন্ড। এর মধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেছেন মরক্কোর মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে মরক্কো। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে আটলাস লায়ন্সদের লিড এনে দেন ইসমায়েল সাইবারি।
ধর্ষণের অভিযোগে ফ্রান্সে আদালতের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় দলের অধিনায়ক ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার আচরাফ হাকিমি। তার বিরুদ্ধে মামলাটি খারিজ চেয়ে করা আপিল আবেদন নাকচ করে দিয়েছে ভার্সাই আপিল আদালত। ফলে মামলাটির পূর্ণাঙ্গ বিচার কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মরিসিও পোচেত্তিনোর দল। এই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিনরা।