| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চীন থেকে স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন বগুড়ার নাবীয়্যূন

চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট চারটি পদক জয় করেছেন। তারমধ্যে বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী একাই জোড়া স্বর্ণপদক জিতেছেন।

বিস্তারিত...

হকি বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে ২৮ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ২০ সদস্যের দল চূড়ান্ত করেছে হকি ফেডারেশন।

বিস্তারিত...

দাবায় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার হাতছানি ১১ বছর বয়সী ওরোর

রিপোর্টার্স২৪ ডেস্ক : ১১ বছর বয়সী ছেলেটির নাম ফাউস্তিনো ওরো। দাবায় অমিত প্রতিভাধর হওয়ায় অনেকে তাঁকে ‘চেস মেসি’ মানে ‘দাবার মেসি’ বলেও ডাকেন। ফুটবলের মেসিকে দাবায় টেনে আনার কারণও আছে। ছেলেটি যে আর্জেন্টাইন। মেসির নামের সঙ্গে মিলিয়ে কেউ কেউ তাকে ‘চেসি’ও বলেন।

বিস্তারিত...

রাশিয়া–বেলারুশের নিষেধাজ্ঞা তুলে নিল আইপিসি

রাশিয়া ও বেলারুশের আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে সাধারণ পরিষদের বৈঠকে ভোটাভুটিতে এই সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

এবার হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।

বিস্তারিত...

সিনারকে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

মানুষ, নাকি যন্ত্র? রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কার্লোস আলকারাজের খেলা দেখতে বসে বার বার সেটাই মনে হচ্ছিল। কীভাবে কেউ এভাবে টেনিস খেলতে পারেন? বিশেষ করে উল্টোদিকে থাকা লোকটার নাম যখন ইয়ানিক সিনার। সেই সিনার, যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দু’টি। এমনকি এই ম্যাচে নামার আগেও বিশ্বের এক নম্বর ছিলেন তিনি।

বিস্তারিত...

আনিসিমোভার বাধা পেরিয়ে সাবালেঙ্কার শিরোপা উল্লাস

ম্যাচ শুরু হওয়ার আগে আকাশ থেকে নেমে এলো প্রবল বৃষ্টি। স্টেডিয়ামের ছাদ নামিয়ে ম্যাচ শুরু করা হলেও বৃষ্টি থামার পর আরেক ঝড় দেখা গেল কোর্টে।

বিস্তারিত...

এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা

টানা দ্বিতীয়বারের মতো আয়ের শীর্ষে ২২ বছর বয়সী আলকারাজ, যার গত এক বছরের আয় ৪ কোটি ৮৩ লক্ষ ডলার। তবে ২৪ বছর বয়সী সিনারের উত্থান ঈর্ষণীয়! তার আয় প্রায় দ্বিগুণ বেড়ে পৌঁছেছে ৪ কোটি ৭৩ লক্ষ ডলারে। কোর্টের লড়াইয়ে সিনার এগিয়ে থাকলেও, বিজ্ঞাপনের দুনিয়ায় আলকারাজই আসল ‘কিং’

বিস্তারিত...

সহজ জয়ে ইউএস ওপেনের শেষ ষোলোয় গফ, চাপ সামলে ছন্দে দুই বছর আগের চ্যাম্পিয়ন

শুরুতে খানিকটা চাপে ছিলেন কোকো গফ। হয়তো মাসখানেক আগে উইম্বলডনের প্রথম রাউন্ডে বিদায়ের ধাক্কা তখনও মনে বাজছিল। তবে সেই হতাশা কাটিয়ে ইউএস ওপেনে ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন আমেরিকান টেনিস সেনসেশন। পোল্যান্ডের মাগডালেনা ফ্রেচকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-১) হারিয়ে মেয়েদের এককে তৃতীয় বাছাই গফ জায়গা করে নিয়েছেন শেষ ষোলোয়।

বিস্তারিত...

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানু

বিস্তারিত...

নারী ফুটসাল ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪তম

স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম।

বিস্তারিত...

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

বিস্তারিত...

নিশ্চিত হলো হকি এশিয়া কাপে বাংলাদেশের টিকিট

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের হকি এশিয়া কাপ। শেষ মুহূর্তে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে দারুণ এক সুযোগ। তাদের জায়গায় খেলবে বাংলাদেশ।

বিস্তারিত...

সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল আলম টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪