বীজ পুষ্টিকর হলেও তা অতিরিক্ত খাওয়া একেবারে ঠিক নয়। বিশেষ করে যাদের কিডনি, লিভার, বা হজমের সমস্যা আছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এসব বীজ খাওয়া উচিত।
পেস্তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে লিভারের রোগ, বিশেষ করে ফ্যাটি লিভার। অ্যালকোহল না খেলেও অসংখ্য মানুষ এ সমস্যায় ভুগছেন। পরিসংখ্যান বলছে, বিশ্ব জনসংখ্যার প্রায় ৩০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই হার ৪০%-এরও বেশি।
সুগার হলে চিনি বাদ, তবে ফল নয়। অনেক মিষ্টি ফলই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এমন কোন ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন?
এ প্রসঙ্গে স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. আনিকা তাবাস্সুম জানালেন, নানান কারণেই এক মাসে দুবার পিরিয়ড হতে পারে। একজন নারীর মাসিকচক্র গড়ে ২৮ দিন। ২৮ দিনে চক্র সম্পন্ন হওয়ার অর্থ হলো একবার পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে ২৮ দিন পর তাঁর আবার পিরিয়ড হবে। এই চক্র ২৮ দিন না হয়ে ২১ থেকে ৩৫ দিনের মধ্যে যেকোনো দিনই হতে পারে
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে এই পরজীবীতে ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয়।
দেশের সাতটি জেলায় বাণিজ্যিক মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার হচ্ছে—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান জার্নাল নেচার-এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন বলছে, এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? ক্লান্তি থাকার পরও মাথা যেন থামতেই চায় না? ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু ঘুমানোর চেষ্টা করেই যাচ্ছেন? ঘুম না আসার এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। মাঝেমধ্যে হলে চিন্তার কিছু নেই, তবে যদি এটা রোজকার সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সেটি শরীর ও মনের ওপর প্রভাব ফেলে।
লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ত অঙ্গ। এটি একা প্রায় ৫০০-এর বেশি গুরুত্বপূর্ণ কাজ করে—যেমন রক্ত পরিশোধন, হজমে সাহায্য, এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ।
শিশুদের মধ্যে মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এই সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যা মূত্রনালির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে—বিশেষ করে ব্লাডার বা কিডনিতে। অনেক সময় শিশুদের মধ্যে এই সংক্রমণের লক্ষণ স্পষ্টভাবে বোঝা যায় না, তাই অভিভাবকদের সচেতন থাকা জরুরি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
বিশ্বব্যাপী রাসায়নিক দূষণ এখন মানবজাতি ও প্রকৃতির জন্য জলবায়ু পরিবর্তনের মতোই ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে উদ্বেগের বিষয় হলো, এই বিপদের ব্যাপারে এখনো যথেষ্ট জনসচেতনতা কিংবা কার্যকর পদক্ষেপ গড়ে ওঠেনি।
মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, দুই দশক আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারির মতো পরিস্থিতি আবার ফিরে আসতে পারে।
অতিরিক্ত বায়ু দূষণে বহু মানুষই আক্রান্ত হচ্ছেন ব্রঙ্কাইটিস, এম্ফিসিমা, অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যানসারের মতো জটিল রোগে