কলেরা প্রতিরোধে সারাদেশে আজ থেকে শুরু হয়েছে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আজ থেকে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) প্রতিষ্ঠানের বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য চালু হওয়া ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।
শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই রাতে ভালো ঘুম জরুরি। নতুন গবেষণা বলছে যে, অপর্যাপ্ত ঘুম ৫০ বছরের কম বয়সীদের, বিশেষ করে নারীদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। বিশ্বজুড়ে তরুণদের মধ্যে নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঘটনা কেন বাড়ছে, তা নিয়ে গবেষকরা অনুসন্ধান করছেন। যদিও খাদ্যাভ্যাস, স্থূলতা, দূষণ এবং জীবনযাপনের অভ্যাসের মতো বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা হয়েছে, তবে ঘুম এখন আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে।
দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জুন। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
খাওয়ার সময় বা খাবার শেষ হওয়ার পরপরই ঘাম হওয়া অনেকেরই দেখা যায়। এটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া নাকি কোনো রোগের লক্ষণ এ নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকে। বিশেষ করে অনেকে মনে করেন, এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
বাংলাদেশে প্রতিবছরই ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, দেশে প্রতি বছর এক লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হচ্ছেন এক লাখ ৬৭ হাজারের বেশি মানুষ, যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।
আজ ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। এবারের প্রতিপাদ্য প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক ধূমপানের অভ্যাস ত্যাগে সহায়ক কিছু সহজ উপায়।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
ফ্যাটি লিভারকে অনেকেই কেবল স্থূলতা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সমস্যা হিসেবে দেখে থাকেন। তবে চিকিৎসকদের মতে, এটি শুধু লিভারে চর্বি জমার বিষয় নয় বরং শরীরের বিপাকীয় ক্ষমতা, বিষমুক্তকরণ প্রক্রিয়া এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও প্রভাবিত করে। গ্রীষ্মকালে এই সমস্যা আরও জটিল আকার নিতে পারে।
বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। অত্যন্ত বিরল হলেও এটি ভয়াবহ প্রাণঘাতী সংক্রামক রোগ হিসেবে পরিচিত। ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে সৃষ্টি হয় ‘ইবোলা ভাইরাস ডিজিজ’ বা ‘ইবোলা হেমোরেজিক জ্বর’। ভয়ংকর এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেশি হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই এটিকে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি হিসেবে সতর্কতার তালিকায় রেখেছে।
এখন অল্প বয়সেই অনেকেই Type 2 Diabetes-এ আক্রান্ত হচ্ছেন। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, স্ট্রেস, উদ্বেগ ও জিনগত কারণকে এর প্রধান ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রক্তে ইনসুলিনের ঘাটতি ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণেই মূলত এই রোগ দেখা দেয়।
গরমকালে প্রায় রোজই কোনো না কোনো ঠান্ডা পানীয় তৈরি হয় বাড়িতে। তরমুজ থাকলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি পানীয়। আপনাদের জন্য তরমুজের মোহিতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে একযোগে ছুটি কার্যকর হবে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে।
উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) এমন একটি স্বাস্থ্য সমস্যা, যা অনেক সময় দীর্ঘদিন ধরে কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে ক্ষতি করে যেতে পারে। ফলে অনেকেই বুঝতেই পারেন না যে তারা এই ঝুঁকির মধ্যে আছেন।