| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শরীরে ক্যান্সার আছে কি না? এই ১০টি সতর্ক দেখেই জানুন

শরীরে ক্যান্সারের উপস্থিতি অনেক সময় প্রাথমিকভাবে চোখে পড়েনা। তবে কিছু লক্ষণ নিয়মিত লক্ষ্য করলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে, যেকোনো লক্ষণ ৩ সপ্তাহের বেশি থাকলে অবিলম্বে ডাক্তার দেখানো প্রয়োজন।

বিস্তারিত...

রমজানে স্বাস্থ্য ভালো রাখতে কীভাবে খাবেন

রমজান মাসে সামাজিক জীবন আরও সক্রিয় থাকে। ইফতারে অতিথি হওয়া, আত্মীয়স্বজন ও বন্ধুদের আপ্যায়ন—সবই সাধারণ। তবে এ সময়ে শরীরের ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিসসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। কিছু সহজ নিয়ম মেনে চললে ওজন, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিস্তারিত...

রাজধানীতে মশার সংখ্যা এক মাসে ৪০ শতাংশ বেড়েছে, স্বাস্থ্যঝুঁকিতে বাসিন্দারা

রাজধানীতে মশার ব্যাপক বৃদ্ধি এখন নাগরিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত এক মাসে মশার সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত...

কোন রক্তের গ্রুপের মানুষের ক্যানসারের ঝুঁকি বেশি হয়

ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর মধ্যে বেশিরভাগই স্তন, ফুসফুস, কোলন, মলদ্বার ও প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

বায়ুদূষণে নাজুক পরিস্থিতি: বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টিপাত কম থাকায় সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা আরও বেড়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুগুণমান সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, ১৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

অল্প বয়সেই স্ট্রোক বাড়ছে, মেনে চলুন ৫ নিয়ম

একসময় শুধুমাত্র বৃদ্ধ বয়সের রোগ হিসেবে ধরা হতো স্ট্রোক। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ৫০ বছরের কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে স্ট্রোকের হার ভয়ঙ্করভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা মূল কারণ হিসেবে তুলে ধরেছেন আধুনিক জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন।

বিস্তারিত...

লেবুর বিকল্পে আরও স্বস্তির রমজান: স্বাস্থ্যকর ও সাশ্রয়ী ইফতার

রমজান মানেই ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত। কিন্তু লেবুর দাম বাড়লে অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের জন্য এটি হয়ে ওঠে বিলাসবস্তু। তবে লেবু ছাড়া ইফতার অসম্পূর্ণ নয়। সচেতন পরিকল্পনা ও বিকল্প ব্যবহার করে ইফতারকে আরও পুষ্টিকর, বৈচিত্র্যময় ও সাশ্রয়ী করা সম্ভব।

বিস্তারিত...

রমজানে গর্ভবতী নারীদের জন্য বিশেষ যত্ন

রমজান মাসে গর্ভবতী নারীরা প্রায়ই দ্বিধায় পড়েন—রোজা রাখা কি নিরাপদ? ধর্মীয় দিক থেকে ছাড় থাকলেও অনেকেই শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখতে ইচ্ছুক। তবে চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় রোজা রাখা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সঠিক প্রস্তুতি ছাড়া রোজা রাখলে মা ও গর্ভের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিস্তারিত...

বুকে জ্বালাপোড়া? ঘরোয়া প্রতিকার জেনে নিন

বুকে জ্বালাপোড়া বা অ্যাসিডিটি বর্তমানে খুবই পরিচিত সমস্যা। এর পেছনে প্রধান কারণ হতে পারে খাদ্যাভ্যাস—ভাজা, অতিরিক্ত মসলাদার খাবার বা ফাস্টফুড বেশি খেলে অ্যাসিডের সমস্যা বেড়ে যেতে পারে, যার ফলে বুকে জ্বালাপোড়া দেখা দেয়। তবে ঘরোয়া কিছু উপাদান সমস্যাটি প্রশমিত করতে সাহায্য করতে পারে।

বিস্তারিত...

যে কারণে খাবেন কমলা, জলপাই আর আমলকী

শীতের বাজারে রঙিন ফলগুলো চোখ জুড়িয়ে দেয়। তবে পুষ্টিগুণের দিক থেকে কমলা, জলপাই ও আমলকী সবচেয়ে উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলগুলো রাখলে শরীর ও ত্বকের জন্য অনেক সুফল পাওয়া যায়। চলুন এক নজরে দেখা যাক কীভাবে উপকার দেয় এই তিনটি ফল।

বিস্তারিত...

ডায়রিয়া সারাতে ঘরোয়া ৭ কার্যকর উপায়

হঠাৎ ডায়রিয়া হলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ২৪ ঘণ্টার কম সময়ের হালকা ডায়রিয়া সাধারণত গুরুতর সমস্যা তৈরি করে না এবং অনেক ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। তবুও দ্রুত নিয়ন্ত্রণে আনতে সচেতনতা ও সঠিক যত্ন জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা যেতে পারে।

বিস্তারিত...

বাংলাদেশে নতুন প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

বাংলাদেশে নিপাহ ভাইরাসের মতোই প্রাণঘাতী আরেকটি বাদুড়বাহিত ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যা নিয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তাদের অসুস্থতা নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের ফল।

বিস্তারিত...

দ্রুত খাবার খাওয়া কি লিভারের জন্য ক্ষতিকর

আজকের দ্রুতগতির জীবনে অনেকেই খাবার তাড়াহুড়ো করে খাচ্ছেন—মিটিংয়ের মাঝখানে, কাজের ব্যস্ত সময়ে বা বাইরে বের হওয়ার সময়। খাওয়ার গতি দ্রুত হলে সময় বাঁচতে পারে, কিন্তু গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা সতর্ক করে বলছেন, দীর্ঘমেয়াদে এই অভ্যাস লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বিস্তারিত...

গর্ভধারণের পরিকল্পনা? এই ৫ বিষয় আগে জেনে নিন

গর্ভধারণ মানে শুধু মা হওয়ার আনন্দ নয়, এতে থাকে অনেক দায়িত্বও। তাই সন্তান ধারণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি, যাতে মা ও বাবার উভয়েই প্রস্তুত থাকেন। চলুন জেনে নেওয়া যাক, কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে।

বিস্তারিত...

ডিজিটাল যুগে চোখের বাড়তি ঝুঁকি: সুরক্ষার ১২টি করণীয়

প্রযুক্তির এই যুগে আমরা প্রতিদিনই মোবাইল, কম্পিউটার, ট্যাব, টিভির স্ক্রিনের সামনে দীর্ঘ সময় কাটাচ্ছি। কাজ, পড়াশোনা বা বিনোদন সবকিছুতে চোখের ওপর চাপ বাড়ছে। এর ফলে চোখে ক্লান্তি, শুষ্কতা, জ্বালা বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সহজ স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে চোখকে সুস্থ রাখা সম্ভব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪