মাঝে মাঝে পেটে ব্যথা হয়? অনেকে ভাবেন, গ্যাস বা অম্বলের কারণে। কিন্তু এমন অস্বস্তির পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে মারাত্মক একটি অসুখ গলব্লাডার বা পিত্তথলির ক্যানসার।
হাড়ের স্বাস্থ্য, শক্তি ও সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন বি১২ নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় এর ঘাটতি সাধারণ ক্লান্তি, হরমোনের ওঠানামা বা চাপের সঙ্গে ভুলভাবে মিশে যায়। ফলশ্রুতিতে এই সমস্যা বছরের পর বছর চিহ্নিত না হলে দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।
ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর মধ্যে বেশিরভাগই স্তন, ফুসফুস, কোলন, মলদ্বার ও প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
গ্রীষ্মকাল এলেই প্রথম যে চিন্তাটা সবার মনে ঘুরপাক খায়, তা হলো এই তীব্র গরমে শরীর ঠাণ্ডা ও সুস্থ রাখা যাবে কীভাবে। প্রচণ্ড রোদ আর উচ্চ আর্দ্রতার কারণে এ সময় শরীরে জলশূন্যতা, শক্তির ঘাটতি ও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। হিট স্ট্রোক, মাথা ঘোরা কিংবা হজমের গোলমাল গ্রীষ্মে খুবই সাধারণ সমস্যা।
অনেকেই ব্যস্ত সকালে নাশতা বাদ দেন, কিংবা ওজন কমানোর জন্য ইচ্ছে করেই কিছু খায় না। কিন্তু পুষ্টিবিদের মতে, সকালের নাশতা শরীর ও মনের জন্য জরুরি ‘ফুয়েল’। নিয়মিত না খেলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে।
সন্তান জন্ম মানেই আনন্দ, উচ্ছ্বাস আর পরিপূর্ণতার গল্প এটাই সমাজের প্রচলিত ধারণা। কিন্তু বাস্তব চিত্র অনেক সময়ই ভিন্ন। অসংখ্য নতুন মায়ের জীবনে এই সময়টি আনন্দের পাশাপাশি বয়ে আনে গভীর মানসিক চাপ, অবসাদ আর অজানা উদ্বেগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এই অবস্থার নাম পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর অবসাদ যা এখন ক্রমেই বাড়তে থাকা একটি নীরব স্বাস্থ্যঝুঁকি।
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা মাথায় আঘাতের অন্যতম কারণ। খেলাধুলা বা ভারসাম্য হারানোয়ও মাথায় আঘাত লাগতে পারে। ছোটখাটো আঘাত অল্পতেই সেরে যায়, কিন্তু জোরালো আঘাত অচেতনতা বা মৃত্যুও ডেকে আনতে পারে।
জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।
অনেকে বছরের পর বছর সারাক্ষণ ক্লান্তি, সারা শরীরে ব্যথা, মাথা ভার ভার লাগা, ঘুম ঠিক না হওয়া এমন সমস্যায় ভোগেন। পরীক্ষায় কোনো বিশেষ সমস্যা ধরা না পড়ার কারণে অনেক সময় এগুলোকে ভুলভাবে ‘অলসতা’ বা ‘মানসিক সমস্যা’ হিসেবে ধরা হয়। তবে এর পেছনে কারণ হতে পারে দুটি রোগ- ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম ও ফাইব্রোমায়ালজিয়া।
ব্রেস্ট ক্যানসারের সবচেয়ে আক্রমণাত্মক ধরন ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগে আশাব্যঞ্জক সাফল্যের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রাথমিক পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ হওয়ার পাশাপাশি রোগীদের দেহে উল্লেখযোগ্য ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ‘ফার্মাকানেক্ট’ শীর্ষক একটি নেটওয়ার্কিং
ক্যান্সার এমন এক নীরব ঘাতক, যা প্রতিরোধে সচেতন জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের অনেক অভ্যাসই ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অন্যদিকে কিছু সহজ নিয়ম মেনে চললে সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, জীবনধারায় কিছু ইতিবাচক পরিবর্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন অভ্যাসগুলো অনুসরণ করলে শরীর থাকবে আরও নিরাপদ—
মানুষের শরীরে কিছু ক্যানসার এতটাই নীরব ও ধীরগতির হয় যে, প্রথমদিকে তা বোঝার কোনো উপায় থাকে না। তেমনই এক জটিল ও অবহেলিত ক্যানসার হলো নেট (এনইটি) যা শরীরের বিশেষ ধরনের কোষ থেকে তৈরি হয়, এই কোষগুলো একদিকে হরমোন উৎপন্ন করে আবার অন্যদিকে স্নায়ুর মতো কাজ করে। এই কোষগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে আছে বিশেষ করে ফুসফুস, অগ্ন্যাশয়, অন্ত্র ও থাইরয়েড গ্রন্থিতে।
লিউকেমিয়া, বা রক্তের ক্যান্সার, শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারের একটি। আমাদের হাড়ের ম্যারোতে স্বাভাবিকভাবে রক্তের কোষ ও প্লেটলেট তৈরি হয়। কিন্তু লিউকেমিয়ায় অম্যাচিউর বা অসম্পূর্ণ সাদা রক্তকোষ (WBC) দ্রুত বৃদ্ধি পায়, যা স্বাভাবিক কোষকে ঠেলে দেয় এবং নানা ধরনের উপসর্গ সৃষ্টি করে।