| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্কুল-কলেজে ১৬ দিনের ছুটি, মাদ্রাসায় ২১ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে।

বিস্তারিত...

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষা সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়–এ স্থাপিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বিস্তারিত...

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ইলেকট্রিক বাস চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনা এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাবা-মায়ের মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের আলাদা করে চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তথ্য আগামী বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বিস্তারিত...

কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার সঙ্গে সমন্বয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

কওমি মাদরাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জা

বিস্তারিত...

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮০.৩৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। রবিবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

বিস্তারিত...

শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড, পুড়লো গুরুত্বপূর্ণ নথি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল। শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশের উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬।’ আগামী ১৬ মে দেশব্যাপী এই প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ করতে দীর্ঘদিনের আলোচিত একক ভর্তি পরীক্ষার বিষয়টি আবারও সামনে এসেছে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বিস্তারিত...

এসএসসি প্রশ্নফাঁসের গুজব ভিত্তিহীন, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস সংক্রান্ত প্রচারিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্ট অবস্থান তুলে ধরে।

বিস্তারিত...

শিক্ষকদের বদলিতে নীতিমালা হচ্ছে

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, ‘বদলি নীতিমালার জন্য সফটওয়্যারও হচ্ছে। এটা হলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে

বিস্তারিত...

মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

দেশজুড়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে চালু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ঘিরে মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

বিস্তারিত...

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্নপত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে গত বছরের সিলেবাসের সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়লে ১৭৭ জন শিক্ষার্থীকে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তাদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ইউনূস আমলে ৩ মাসে ৩ হাজার শিক্ষক মবের শিকার

‘ও ভাই...আমরা শিক্ষক মানুষ, আমরা রাজনীতি করি না। আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। ভাই, আমাদের মাইরেন না ভাই। আমাদের ওপর হামলা কইরেন না ভাই! ও ভাই...আমাদের বাঁচান, আমাদের বাঁচান...।’ এভাবেই বদ্ধ ঘরের ভেতরে প্রাণভিক্ষা চেয়ে বুকফাটা আর্তনাদ করছিলেন কয়েকজন মানুষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪