মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির আইন অনুযায়ী বেত্রাঘাত মূলত আসামীর পশ্চাৎদেশে করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টিকে (২৭) মরণোত্তর ডক্টরাল ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গ্রামের মেধাবী তরুণ হাসিবুর রহমান (২৩)। তিনি মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে এবং দক্ষিণ কোরিয়ার জেওনবুক নামে একটি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন।
দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার (২ মে) রাত পৌনে ৯টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার (৪ মে) সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ।
ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিহত প্রবাসী নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকিরের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের পারিবারিক ও আর্থিক দ্বন্দ্ব শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়ায়। এ হত্যাকাণ্ডের নেপথ্যে দুই নারীর চক্রান্ত রয়েছে বলে জানা যাচ্ছে।
কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ডাকাতির ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা সবাই বাংলাদেশি নাগরিক। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে একটি
অবৈধ অভিবাসন ও অপরাধ দমনে চালানো বিশেষ অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২৩১ বিদেশিকে আটক করেছে উগান্ডার আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১ মে) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের বাংলাদেশি–অধ্যুষিত জ্যামাইকা এলাকার মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক মেয়েশিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। তারা দুজনই পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আরেকটি খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ, যা নাহিদা সুলতানা বৃষ্টির কি না, তা জানতে চলছে পরীক্ষা।
কানাডায় বসবাসরত এক বাংলাদেশি প্রবাসীকে হত্যার হুমকি, দেশে থাকা তার পরিবারকে নানা রকম ভয়ভীতি-হুমকি ও চাঁদা দাবি করা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী মো. তাজুল ইসলাম তাজের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানিতে। তাজ বর্তমানে কানাডায় অবস্থান করলেও তাকে সামাজিক মাধ্যম ও ফোনে নানানভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, দেশে থাকা তার পরিবারকেও নিয়মিত ভয়ভীতি, সামাজিকভাবে অপমান ও চাঁদা দাবি করা হচ্ছে। এতে তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের পিএইচডির শিক্ষার্থী নিহত জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। এমন তথ্য জানিয়েছেন লিমনের ভাই জুবায়ের আহমেদ।
যুক্তরাষ্ট্রে ৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।