| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ২১:৩৩:২৭:অপরাহ্ন  |  ১৭৬২ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

রিপোর্টার্স ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত মাহফুজুল হক ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আল-শাম উইলো গ্রোভ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় পুলিশ জানায়, ডোরড্যাশের মাধ্যমে খাবার সরবরাহের দায়িত্ব পালনকালে মাহফুজুল হক গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশের জানায়, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফিলাডেলফিয়া পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪