টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য বেতন-ভাতা হিসেবে প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহান ব্যক্তি ও বন্ধু বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরে ভারত সফরের সম্ভাবনা রয়েছে তার।
গাজায় মানবিক সহায়তার প্রবেশ ঠেকাচ্ছে ইসরায়েল— এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে।
ফিলিপাইনে ব্যাপক প্রাণহানি ও বন্যার পর ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভিয়েতনামে আঘাত হেনেছে। দেশটির সরকারি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উপকূলে ঘণ্টায় ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার মাঝে মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে ইরান।
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ছয়টি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের আল-ফাশার শহরে সাম্প্রতিক গণহত্যার মাঝে আধাসামরিক বাহিনী আরএসএফ দাবি করেছে, তাদের যোদ্ধারা সেনাবাহিনীর একটি কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) অবরুদ্ধ শহর বাবানুসায় বিমানটি ভূপাতিত করা হয়।
টাইফুন কালমেগির ভয়াবহ তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ফিলিপাইনের বহু জনপদ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রবল এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এছাড়া এখনও নিখোঁজ আছেন আরও ১২৭ জন। সুতরাং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালু করার পদক্ষেপের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই পাল্টাপাল্টি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে।
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, সরকারি বৈঠক থেকে হেঁটেই আরেক বৈঠকে যাওয়ার সময় তিনি রাস্তার মধ্যে যৌন হেনস্তার শিকার হয়েছেন। অভিযোগ, একজন পুরুষ তাকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪০ জনে, আর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১২৭ জন। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। খবর—এএফপি।
যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল শহরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ধনকুবের উদ্যোক্তা ও বেসরকারি মহাকাশচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ লাখ ২,৯২৯ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। এটি গত বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বৃদ্ধি। বুধবার (৫ নভেম্বর) কুয়ালালামপুরের মেরকিউর হোটেলে নিরব এসডিএন বিএইচডি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান।
উত্তর-পূর্ব বসনিয়ার তুজলা শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি নার্সিং হোমের ১০ জন বাসিন্দা নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে তুজলা শহরের অবসরকালীন সুবিধায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটের কিছুক্ষণ পরেই সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে।