| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০, আহত তিন শতাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২০ জন। সোমবার (৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উদ্ধার অভিযান শুরু হওয়ায় হতাহতের সংখ্যাও বাড়ছে।

বিস্তারিত...

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২০

ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ঝরে গেছে বহু প্রাণ। সোমবার (৩ নভেম্বর) সকালবেলায় রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয় এবং অনেক যাত্রী আহত হন। পুলিশ জানিয়েছে, তান্দুর থেকে হায়দরাবাদগামী তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা খেলে সৃষ্টি হয় মর্মান্তিক পরিস্থিতি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাকের পাথর ও কঙ্কর বাসের ভেতর ঢুকে যাত্রীদের ওপর পড়ে; ঘটনাস্থলেই বহু মানুষ চাপা পড়ে মারা যান।

বিস্তারিত...

আমরা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দিতে পারি : ট্রাম্প

ক্তরাষ্ট্রের হাতে যে পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। এসময় তিনি দাবি করেন যে, রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং পাল্টা ভয় দেখাতে এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

ক্ষুধা-শীতে মৃত্যুর সব আয়োজন এখন গাজায়

যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার ভয়— সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম।

বিস্তারিত...

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝামাঝি সময়ে খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

বিস্তারিত...

এভারেস্টে ভারি তুষারপাতে আটকা পড়েছে কয়েক শ’ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েক শ’ পর্যটক। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে ভারি তুষারপাতে আটকা পড়ে তারা।

বিস্তারিত...

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত ও আহত হয়েছে আরও ১১ জন। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার(১ নভেম্বর) সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে।

বিস্তারিত...

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলায় আহত ৯

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ জনকে আহত করা হয়েছ। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

ইসরায়েলের হামলায় আটকে গেছে ৭৫ শতাংশ ত্রাণ

এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।

বিস্তারিত...

গাজায় একদিনে পাঁচ জন নিহত, ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলের দুই বছরের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন।

বিস্তারিত...

তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডের মামলায় ১১ জনের যাবজ্জীবন

তুরস্কের একটি আদালত ৭৮ জনের প্রাণহানির মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। চলতি বছর জানুয়ারিতে

বিস্তারিত...

নাইজেরিয়ায় খ্রিস্টানদের জীবন হুমকির মুখে: ট্রাম্প

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ব্যাপক সহিংসতা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। তিনি দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ার ৩-এ আগুন ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ইসরায়েল ফেরত দিলো ৩০ ফিলিস্তিনির মরদেহ, অনেকের দেহে নির্যাতনের চিহ্ন

ইসরায়েল ফেরত দিয়েছে আরও ৩০ জন ফিলিস্তিনির মরদেহ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে পাঠানো এই মরদেহ গুলোর মধ্যে অনেকের দেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। খবর জানিয়েছে আল জাজিরা।

বিস্তারিত...

বিজ্ঞাপন বিতর্কে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্ক নিয়ে আবারও উত্তেজনা। নতুন করে আর বাণিজ্য আলোচনা শুরু করবে না ওয়াশিংটন—এমন কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপন এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে। শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি বিজ্ঞাপনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি—বিজ্ঞাপনটি “ভুয়া” এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪