| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির মতে, সীমিত প্রবেশপথ, প্রশাসনিক জটিলতা ও নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এর আগে দেশটির একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়।

বিস্তারিত...

দিল্লিতে বিস্ফোরণ : তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশের প্রতিশ্রুতি অমিতের

ভারতের রাজধানী নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কেল্লায় আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।

বিস্তারিত...

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র, প্রতিক্রিয়া জানাল ইরান

মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ‘অযৌক্তিক ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান।

বিস্তারিত...

লাল কেল্লার কাছে বিস্ফোরণ: নিহত ১৩, আহত ২৪; দেশজুড়ে কড়া সতর্কতা

দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে উচ্চ-তীব্রতার এক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। দিল্লির অন্যতম স্পর্শকাতর এই এলাকার কাছে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এই ঘটনাটি ঘটে। লাল কেল্লা মেট্রো স্টেশনের কার পার্কিং-এ একটি হুন্ডাই আই ২০ গাড়িতে বিস্ফোরণটি ঘটে, যার ফলে ব্যস্ত এই এলাকায় ছিন্নভিন্ন দেহ ও গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্তারিত...

প্রত্যেক মার্কিন নাগরিককে ২ হাজার ডলার লভ্যাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক (ট্যারিফ) থেকে অর্জিত রাজস্বের অংশ হিসেবে প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত ২ হাজার ডলার লভ্যাংশ দেওয়া হবে। তবে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

বিস্তারিত...

ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের মাচালা কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, এদের মধ্যে ২৭ জন শ্বাসরোধে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কিছু বন্দি আহত হয়েছেন। খবর এএফপি।

বিস্তারিত...

লেবাননে ইসরায়েলের নতুন আগ্রাসন, ড্রোন হামলায় নিহত ২

ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববারে এই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ লেবাননজুড়ে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।

বিস্তারিত...

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘প্যানোরামা’ ডকুমেন্টারি তৈরিতে পক্ষপাতের বিতর্কের মধ্যে নিজের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালকের পদ ছেড়েছেন টিম ডেভি।

বিস্তারিত...

রাফাহতে সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করলো হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিজেদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

বিস্তারিত...

কারাগার যেন ক্লাব, মদ পার্টি-নাচ-গানের ভিডিও ফাঁস

কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র সামনে এসেছে এবার। জেলের ভেতর বন্দিরা মদ খেয়ে পার্টি করছে, নাচছে, এমনকি ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে সামাজিক মাধ্যমে। আর এমন ঘটনায় এখন দেশজুড়ে আলোচনা।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে একদিনে বাতিল ১৪০০’র বেশি ফ্লাইট

যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনেই বাতিল হয়েছে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট।

বিস্তারিত...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৬৯ হাজার

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা থামেনি। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিনিয়ত নতুন মৃতদেহ উদ্ধার হচ্ছে, আর বেড়েই চলেছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। আল জাজিরার প্রতিবেদন বলছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিস্তারিত...

উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-গণতান্ত্রিক কঙ্গোর

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো (ডিআর কঙ্গো) শুক্রবার উত্তেজনা প্রশমনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওয়াশিংটন শান্তি চুক্তি বাস্তবায়নে পুনরায় অঙ্গীকার করেছে। যদিও এই চুক্তি এখনও সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪