মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাল নাসা। বৃহস্পতিবার এই মহাকাশ যানের সফল উৎক্ষপণ হয়েছে। আমেরিকার প্রযুক্তি সংস্থা ব্লু অরিজিন ও অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। বৃহস্পতিবার নিউ গ্লেনের সফল উৎেক্ষপণ হয়। আমেরিকার মহাকাশচারী জন গ্লেনের নামানুসারে রকেটটির নামকরণ করা হয়েছে। মঙ্গলের কক্ষপথে দুইটি অরবিটর রেখে রকেটটি আবার পৃথিবীতে ফিরে এসেছে।
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় মহাকাশে অবস্থান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন চীনের শেনচৌ–২০ মিশনের তিন নভোচারী। শুক্রবার বেইজিং সময় বিকেল ৪টা ৪০ মিনিটে শেনচৌ–২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তাঁর দল ও জোটের জন্য দেশের দরিদ্রতম রাজ্য বিহারের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচনে এই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সিলাকাপ জেলায় ভয়াবহ ভূমিধস ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে মাজেনাংয়ের সিবেউনিং, সিবাদুয়ুত ও তারাকান গ্রামের বাড়িঘরগুলো ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২১ জন আহত বা নিখোঁজ রয়েছেন।
টানা দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, এখন পর্যন্ত গাজার অন্তত ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস কিংবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি-বাড়ি ধ্বংসযজ্ঞের এই প্রকোপে শীত নামার আগেই লাখ লাখ ফিলিস্তিনি বাধ্য হয়েছেন তাঁবুকে একমাত্র আশ্রয় বানাতে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক। তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে “সম্পূর্ণভাবে শ্রদ্ধা” করেন বলেও জানান, তবে তার মতে, এসব মামলা রাজনৈতিক প্রতিশোধের ফল।
পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডাবল-ডেকার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। বুধবার ভোরে দক্ষিণ পেরুর পানামেরিকানা সুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
ডেমোক্র্যাটেরা বুধবার একগুচ্ছ ইমেল প্রকাশ করে দাবি করে বলেছেন, সেগুলি এপস্টিনের লেখা ইমেল। তাঁদের
জর্জিয়ায় আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ২০ জন সেনার সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গানজা শহর থেকে উড্ডয়নের পর তুরস্কের সি-১৩০ কার্গো উড়োজাহাজটি জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নারীদের চিকিৎসা নিতে হলে বোরকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ ৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে। এমএসএফ-এর আফগান কর্মসূচির ব্যবস্থাপক সারা শাতো বিবিসিকে বলেন, এই বিধিনিষেধ নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সীমিত করছে। জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও বহু নারী বাধাপ্রাপ্ত হচ্ছেন।
পাকিস্তান মনে করছেসাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার পর এই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আফগান তালেবান সরকারকে অভিযোগ করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে নতুন ‘ন্যায্য বাণিজ্য চুক্তি’র চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের আরোপিত শুল্কও শিগগিরই কমানো হবে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় দেড় হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার অঞ্চলগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২০ জন তালেবান বিদ্রোহীকে হত্যা করেছে। সোমবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গঠনমূলক এবং আমেরিকার প্রতি ইউক্রেনের বন্ধুত্বপূর্ণ অবস্থান অপরিবর্তিত। মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।