ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজা উপত্যকায় আবারও ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ব্রাজিলের রিও দে জেনেইরোতে সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে উপকূলে আছড়ে পড়ে।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত হামলাকারী তাৎসুইয়া ইয়ামাগামি। আদালতে বিচার শুরুর প্রথম দিনই অভিযুক্ত হামলাকারী তার স্বীকারোক্তিতে দায় স্বীকার করেন।
দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার দুর্ঘটনায় হারিয়ে যাওয়ার পর রণতরি ইউএসএস নিমিৎস যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইলেভেনের (সিএসজি–১১) প্রধান রণতরি।
উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার এক লিখিত ঘোষণায় প্রেসিডেন্ট বলেছেন, যদি কখনও তিনি আর দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। মঙ্গলবার (২৮ অক্টোবর) আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়াল জামির বলেছেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির হাত চেপে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘এটা খুবই দৃঢ় একটি করমর্দন।’ সোমবার জাপান সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির প্রধানমন্ত্রী সানায়ের সঙ্গে বৈঠকের আগে তার হাত চেপে ধরে করমর্দন করে এ মন্তব্য করেন।
ওয়াশিংটন মস্কোর শীর্ষ জ্বালানি কোম্পানিগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার পর ভারতের তেল শোধনাগারগুলি নতুন করে রাশিয়ান তেল কেনা বন্ধ করে দিয়েছে। এর ফলে পেমেন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং ক্রেতারা এখন সরকার ও সরবরাহকারীদের কাছ থেকে স্পষ্টতার অপেক্ষায় রয়েছে বলে শিল্প সূত্র জানিয়েছে।
তিব্বতে চীনের ৩৬টি বাংকার নির্মাণে উদ্বিগ্ন ভারত। তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবিস্থত।
অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৯২ বছর বয়সী পল বিয়া। পল বিয়া ৫৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। প্রধান বিরোধী প্রার্থী ইসা চিরোমা পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট।
ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো বড় বিপদের জন্য অপেক্ষা করছে। ঝড় আসার আগেই জ্যামাইকায় ইতোমধ্যে তিনজন মারা গেছেন। এছাড়া হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বৈরী অবস্থান নিয়েছে। সস্বাভাবিকভাবেই, গাজা উপত্যকায় তাদের সশস্ত্র বাহিনীর উপস্থিতি আমাদের জন্য একদমই যুক্তিসংগত নয়। আমরা এই প্রস্তাবে রাজি নই এবং মার্কিন মিত্রদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত করা হবে। আলোচ্য প্রস্তাব হবে সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী।
পর্তুগালের মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝুলানো বিলবোর্ডে লেখা হয়েছে ‘Isto não é Bangladesh’, যার অর্থ: ‘এটা বাংলাদেশ নয়’। এছাড়া আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে, ‘যাযাবর (অভিবাসী) সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে’।