টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুই নেতার মধ্যে প্রায় আড়াই ঘণ্টার ফোনালাপ এই হুঁশিয়ারি দেন পুতিন। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে মাসাফার ইয়াত্তার ছোট্ট গ্রাম খাল্লেত আল-ডাবা। গত মে মাসের এক সকালে হঠাৎ গ্রামটির শান্ত পরিবেশ কেঁপে ওঠে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের শব্দে। সঙ্গে ছিল ইসরায়েলের সেনারা। তারা দলে দলে গ্রামটির বাসিন্দাদের ঘর থেকে বের করে দেয়। গবাদি পশু ছেড়ে দেওয়া হয় খোলা মাঠে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার ফোনালাপের পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তিনি শিগগিরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবার বৈঠক করবেন। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে কথা দিয়েছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে ব্যাপক ধস নেমে এসেছে। কেবল গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি ২০ শতাংশ কমে গেছে। গত চার মাসে ভারতীয় রপ্তানি কমেছে প্রায় ৪০ শতাংশ।
সুইডেনে কাজের ভিসার ক্ষেত্রে জাল কাগজপত্র নিয়ে সতর্ক করেছে ঢাকার সুইডেন দূতাবাস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে সতর্ক করেছে। দূতাবাস জানায়, ঢাকার সুইডিশ দূতাবাস এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি লক্ষ্য করেছে, সুইডে
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিম বোলজার বুধবার (১৫ অক্টোবর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীত্বকালে তিনি দেশটির মাওরি আদিবাসীদের সঙ্গে মূলধারার জনগোষ্ঠীর পুনর্মিলনের এক নতুন যুগ সূচনা করেছিলেন।
আফগানিস্তানের সঙ্গে টানটান সীমান্ত উত্তেজনার মধ্যে ৪৮ ঘণ্টার জন্য ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে পাকিস্তান।
ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। গত ১১ অক্টোবর থেকে বার্গারটি নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। আলোচিত এই বার্গারের দাম ১১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষে ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন। বু
তাইওয়ানকে ভুলভাবে চিহ্নিত করায় এবার ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। ওই মানচিত্রে আরও দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ বাদ দেয়া হয়েছে বলে দাবি করেছে চীন।
পর্যটন পরামর্শদাতা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচক বা হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। ২০২৪-এর তুলনায় ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ভারত দক্ষিণ আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাথে যৌথভাবে ৮৫ তম স্থানে রয়েছে, যার মাধ্যমে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৭টি দেশে ভিসা
ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।