অবশেষে মৃত ঘোষণা করা হলো সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে। দীর্ঘ প্রায় ২০ বছর কোমায় থাকায় পর শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।
ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন।
চীনের এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত। কারণ ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নদী। ভারত মনে করছে, উজানে এমন বড় ড্যাম নির্মাণ নিচু অববাহিকার দেশগুলোর পানির নিরাপত্তা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য করেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট দেশটির সংখ্যালঘুদের, বিশেষ করে ড্রুজ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী।
ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের এই দেশটির পক্ষ থেকে নতুন এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো।
তেহরান থেকে এএফপি জানায়, রাজধানী থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাভার নামক শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
পেন্টাগনের প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড পরিষেবার কাজ চীনের কর্মীদের দিয়ে করানো হচ্ছিল। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এখন থেকে চীনের কোনো কর্মী প্রতিরক্ষা দপ্তরের সিস্টেমের সাথে ‘কোনোভাবেই জড়িত’ থাকবে না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘ডেথ সেলে’ আটক রাখা হয়েছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। সেখানে তিনি অমানবিক জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছে দলটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম পাঁচ মাসেই বাইডেন প্রশাসনের পুরো চার বছরের প্রায় সমপরিমাণ বিমান হামলা চালিয়েছেন।
মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও টাউনশিপে সামরিক জান্তার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সদ্য বিবাহিত প্রতিরোধযোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন।
ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার (১৯ জুলাই) ফিলিস্তিনের স্থানীয় সময় ভোর থেকে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ জন।
ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার রাতে রাশিয়ার বিরুদ্ধে "সবচেয়ে শক্তিশালী" নিষেধাজ্ঞা পদক্ষেপ ঘোষণা করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১০ জন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ৪-৫টি জেট বিমান ভূপাতিত হয়েছিল। তিনি আবারও দাবি করেছেন যে তিনি বাণিজ্যকে হাতিয়ার করে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন।