| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শক্তিশালী পাসপোর্ট সূচকে তালিকার নিচেই রইল পাকিস্তান

বিশ্ব যখন ধীরে ধীরে আরও সংযুক্ত ও ভিসামুক্ত ভ্রমণের দিকে এগোচ্ছে, তখন পাকিস্তানের পাসপোর্ট রয়ে গেছে শক্তির দিক থেকে একেবারে নিচের সারিতে। সদ্য প্রকাশিত ২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে পাকিস্তানের অবস্থান ৯৬তম, যেখানে দেশটির নাগরিকরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন মাত্র ৩২টি দেশে।

বিস্তারিত...

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি ট্যুরিস্ট স্লিপার বাস দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক।

বিস্তারিত...

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫

পেরুতে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

গাজায় একদিনে নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ জন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতিতে অসম্মতি জানিয়েছে। কারণ তাদের আশঙ্কা সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে পরবর্তীতে কী হবে? খবর আল জাজিরা

বিস্তারিত...

ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীকে ‘পুরুষ’ হিসেবে অভিহিত, হলো মামলা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ হিসেবে অভিহিত করায় যুক্তরাষ্ট্রের এক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) রাতে সর্বশেষ আপডেটে দেশটির সেনাবাহিনী বলেছে, বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

মিশরকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিশর সরকারের কাছে ৪.৬৭ বিলিয়ন ডলারের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভারতে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, ৪ শিশুর মৃত্যু

ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ইসরায়েলের তীব্র ক্ষোভ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটি হবে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী কোনো দেশের পক্ষ থেকে এমন প্রথম পদক্ষেপ।

বিস্তারিত...

গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

বিস্তারিত...

পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার

বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

বিস্তারিত...

সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রোঁ

সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিস্তারিত...

আল জাজিরার ৫০ মিনিটের প্রতিবেদনে হাসিনার চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস

হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

বিস্তারিত...

ইউক্রেনকে ৩২২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাঁজোয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারে ৩২২ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪