| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের তালিকায় স্বেচ্ছাসেবক দল নেতা

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভারত ও পাকিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের বিস্তীর্ণ

বিস্তারিত...

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে আটজন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর দাবি নিহতরা বিচ্ছিন্নতাবাদী। খবর রয়টার্সের।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ডিপো এবং উপকূলীয় রাডার সিস্টেমে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।

বিস্তারিত...

মাছ চাষে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশ

বাংলাদেশ ২০২৪ সালে বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের মধ্যে স্থান করে নিয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশের অবস্থানও ধরে রেখেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ এবং মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজও বলেছেন, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল।

বিস্তারিত...

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উন্নত আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিস্তারিত...

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। মোট ১ হাজার ১৫৫ জনের মধ্যে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। বর্তমানে মৃত্যুহার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩ শতাংশে। খবর আনাদোলু এজেন্সির।

বিস্তারিত...

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ৬৪ বছর বয়সি অ্যামি স্টেডম্যান, তাঁর ৪৪ বছর বয়সি মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান। এ ঘটনায় প্রাথমিকভাবে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। খবর এনবিসি নিউজের।

বিস্তারিত...

ওপেক ছাড়ার কথা ভাবছে ইরাক

তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ইরাকের উৎপাদন কোটা উল্লেখযোগ্যভাবে না বাড়ালে দেশটি নিজেদের জন্য উন্মুক্ত থাকা সব ধরনের বিকল্প বিবেচনা করতে বাধ্য হবে বলে জানিয়েছে। ইরাকের তেল মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

বিস্তারিত...

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় শতশত ঘরবাড়ি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, এই ভূমিকম্পে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে ১৬৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৯৭১ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ এক বৃহস্পতিবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

ইইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবনকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে, বিভিন্ন দেশে জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন। কোথাও বিদ্যুৎ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, কোথাও বন্ধ রাখতে হয়েছে স্কুল, আবার কোথাও জনপ্রিয় পর্যটনকেন্দ্রের কার্যক্রম সীমিত করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪