| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, দক্ষিণ ইরানে চালানো এসব হামলা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ।

বিস্তারিত...

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ ইরানে চালানো সর্বশেষ হামলায় ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিস্তারিত...

আগামী নির্বাচনেই আ.লীগ অংশ নিতে পারে: তৌহিদ হোসেন

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে তিনি মনে করেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি না আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে।

বিস্তারিত...

ভারত যা চাইবে, তাই পাবে: মোদির প্রশংসায় ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভারত যা চাইবে, তাই পাবে। রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন ট্রাম্প।

বিস্তারিত...

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৩ মে) রাতভর থেকে রোববার (২৪ মে) ভোর পর্যন্ত চালানো এ হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ইরানে প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা, যুবক গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) থেকে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২০ সালে মার্কিন হামলায় ইরানি ক

বিস্তারিত...

পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এ বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতেও প্রস্তুত রয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

এবার চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে চীনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান চীনের চচিয়াং প্রদেশের ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং।

বিস্তারিত...

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা অনেক কাছাকাছি পৌঁছে গেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

কমিয়ে দেয়া হলো ঈদের ছুটি

দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে বিগত ১৫ বছর ধরে ঈদ উপলক্ষে রাজ্যে দুদিন সরকারি ছুটি দেওয়ার রীতি ছিল। এবারও বছরের শুরুতে মমতা ঘোষণা করে গিয়েছিলেন,

বিস্তারিত...

ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের সামনে কোনো পথ নেই: তেহরান

ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই বলে দাবি করেছে তেহরান। শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

বাংলাদেশের ‘ট্রাম্প’কে নিয়ে ‘আসল ট্রাম্প’কে ইরানের খোঁচা

বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষকে ঘিরে এবার আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল থাকায় মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। দেশের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রকাশিত হয়েছে নানা প্রতিবেদন। এবার সেই আলোচনায় যোগ দিয়েছে ইরানও।

বিস্তারিত...

ট্রাম্প পারেননি, ৫০ ডলারে বিশ্বকাপ টিকিটের ব্যবস্থা মামদানির

আকাশছোঁয়া দামের বিশ্বকাপ টিকিটের বাজারে নিউইয়র্কবাসীর জন্য স্বস্তির খবর দিলেন মেয়র জোহরান মামদানি। আসন্ন বিশ্বকাপের জন্য শহরের বাসিন্দাদের মধ্যে ৫০ ডলার মূল্যের ১ হাজার টিকিট বিতরণ করা হবে।

বিস্তারিত...

ইরান দ্রুতগতিতে সামরিক শক্তি সঞ্চয় করছে: মার্কিন গোয়েন্দা তথ্য

ইরান তাদের সামরিক শিল্পখাত ধারণার চেয়ে অনেক দ্রুতগতিতে পুনর্গঠন করছে। গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দেশটি ড্রোন উৎপাদন পুনরায় শুরু করে। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

একই অথচ ভিন্ন: ট্রাম্প ও পুতিনকে যেভাবে স্বাগত জানাল চীন

ডোনাল্ড ট্রাম্পকে বেইজিংয়ে সামরিক ব্যান্ড, গার্ড অব অনার এবং যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা হাতে শতাধিক তরুণ-তরুণীর উচ্ছ্বাসপূর্ণ স্বাগত জানানোর কয়েক দিনের মধ্যেই একই ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন নিয়ে চীনে পৌঁছান ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪