ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি কিমের সঙ্গে নিজের সম্পর্ককে “অত্যন্ত ভালো” ও “বিশেষ” বলে উল্লেখ করেছেন।
বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে চীনকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘বিন্দুমাত্র আস্থা নেই’। তবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে তেহরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না, তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিত। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
ভোটে হারের পর নিজের পুরোনো আইন পেশায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় আইন পেশায় থাকা মমতা কালো গাউন পরে আদালতে উপস্থিত হয়ে করেছেন মামলার সওয়াল।
যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এরপর দুজন বৈঠকে বসেন।
হরমুজ প্রণালি লাগোয়া ৩৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে ৩০টিই পুনরায় সচল করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধের আগের তুলনায় তাদের প্রায় ৭০ শতাংশ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত রয়েছে। ফলে বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মোড় নিতে পারে।
ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,
ফিলিপাইনের পার্লামেন্ট ভবনে দেশের একজন শীর্ষ সিনেটর আশ্রয় নেওয়ার পর সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্ট ভবনে থাকা মানুষজন আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে ছুটে যান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির মাঝে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার (১৩ মে) ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ এক সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বেইজিংয়ের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি।