চীন সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। আজ ১৩ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। তার এ সফরটি আরও আগে হওয়ার কথা ছিল।
ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মি
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে।
রাস্তায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে নিলেই গুনতে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা। সিঙ্গাপুরের কঠোর আইনের এমন এক সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা সিনহা নামের এক ভারতীয় নারী। তার এই পোস্ট দেখে নেটিজেনদের রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। খবর এনডিটিভির।
২০১৩ সালের ঘটনা। ঘড়ির কাঁটা ঘুরেছে। দিন পেরিয়ে রাত। রাত পেরিয়ে দিন। তবুও চুম্বন থামেনি। একটানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড! বাথরুমে যাওয়া থেকে শুরু করে জলপান। সবটাই করতে হয়েছে ঠোঁটে ঠোঁট রেখেই। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কঠিন নিয়ম মেনে বিশ্বকে চমকে দিয়েছিলেন এই যুগল। দীর্ঘ ১২ বছর পর এবার সেই যুগলই দাম্পত্যে ইতি টানলেন।
এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেছিলেন, তাঁর আরোপিত আকাশচুম্বী বাণিজ্য শুল্ক চীনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। কিন্তু সময় এবং পরিস্থিতি পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। আসছে ১৪-১৫ মে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে এক হাই-প্রোফাইল বৈঠকে ব
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা যখন এক গভীর অচলাবস্থায় নিমজ্জিত, ঠিক তখনই এক চমকপ্রদ ও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি দাবি করেছেন, ইরান শেষ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টা থেকে সরে আসবে। তিনি দাবি করেন, ইরান
ব্রিটেনের রাজনীতিতে স্থিতিশীলতা ও বাস্তবমুখী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা কিয়ার স্টারমার এখন পর্যুদস্ত নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ২০২৪ সালে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডাউনিং স্ট্রিটে পা রাখলেও, দুই বছর পার হতে না হতেই খোদ নিজের
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আইনপ্রণেতাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং কংগ্রেসের অনুমোদন না থাকায় খোদ রিপাবলিকান পার্টির অনেক সদস্যও উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত চার দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন করার কথা জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।’
ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নির্ধারিত কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার (১১ মে) দুই দিনের সফরে বিক্রম মিশ্রির কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল। নতুন সরকার গঠনের
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিতর্ক ছিল। এবার তা গড়াল ভারতের সর্বোচ্চ আদালতে। সোমবার আদালত বিষয়টি নিয়ে পৃথক আবেদন জমা দিতে তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক সুজিত বসু। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক দমকল মন্ত্রীকে
শনিবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে অফিস করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ১৪ তলায় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক