ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ‘ভয়াবহ’। তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা শুধু রাজনৈতিকভাবে 'ভুল' সিদ্ধান্ত
জ্বালানি সাশ্রয়, আমদানি হ্রাস ও স্বর্ণ কেনা কমানোর মতো পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের পর সোমবার বড় পতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মান রেকর্ড পরিমাণে কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জামিন পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তবে শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর বিবিসির। রোববার (১০ মে) তার পরিবার পরিচালিত ফাউন্ডেশন জানায়, অসুস্থতার কারণে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন নার্গিস।
মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত চলমান যুদ্ধকে শেষ বলা যাবে না। এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরিয়ে আনার উপায় হিসেবে তিনি বলেছেন, দেশটির ভেতরে গিয়ে বের করে আনতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলার পর সোমবার এশীয় বাজারে মার্কিন ডলারের মান বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাকরির শক্তিশালী তথ্যও ডলারকে আরও চাঙা করেছে বলে জানিয়েছে রয়টার্স।
পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ভারতের নাগরিকদের সংযমী হতে বললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পণ্যগুলোর ক্ষেত্রে ভারত স্বয়ংসম্পূর্ণ নয়। দেশে পেট্রোপণ্যের চাহিদার একটি বড় অংশ আমদানি করতে হয় অন্য দেশ থেকে।
যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। রোববার (১০ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে ইরান তাদের জবাব ‘আনুষ্ঠানিকভাবে’ পাঠিয়েছে। তবে সেই জবাবে ঠিক কী বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এমন একটি বিধান যুক্ত করেছে, যাতে দেশটির নেতা কিম জং উন নিহত বা বিদেশি হামলায় অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইরানের ইসলামিক বিপ্লাবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। শনিবার (৯ মে) বাহারাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রতিবেদন এবং গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের মামলায় সরকারি আ
একই কর্মস্থলে কাজ করতেন, ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, পরিচয় দিতেন বোন বলে— কিন্তু জানতেন না তারা আসলেই একই বাবা-মায়ের সন্তান। ছোটবেলায় তারা মাত্র প্রায় ১৫ মিনিটের দূরত্বে থাকতেন। দু-জনই ছিলেন দত্তক নেয়া সন্তান। জুলিয়া টিনেট্টি ও ক্যাসান্ড্রা ম্যাডিসন নামের এই দুই নারীর পরিচয় হয় একটি বারে কাজ করতে গিয়ে। অল্প সময়ের মধ্যেই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। ১৯৯০-এর দশকে তারা দু-জনই বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে। ম্যাডিসন জানান, শৈশবে তিনি প্রায়ই তার জন্মদাত্রী মাকে
ভারতের কেরালায় দাদার সঙ্গে ট্রেনে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালারুভি এক্সপ্রেস নামের ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।
পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে রাজ্যের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে মাথা নত করে শুভেচ্ছা জানান।
একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই রাজ্যের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে সেশাল মিডিয়ায় পরিচিতিতেও বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা থাকলেও, শনিবার(৯ মে) দুপুরের পর সেই পরিচিতিতে আসে পরিবর্তন।