| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অনলাইনের মাধ্যমে পাঠানো হবে সমন ও ওয়ারেন্ট

ফৌজদারি মামলায় সমন ও ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি ও জালিয়াতি ঠেকাতে পুরনো পদ্ধতির পরিবর্তন আসছে। এবার থেকে অনলাইনের মাধ্যমে সমন ও ওয়ারেন্ট পাঠানো হবে

বিস্তারিত...

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রুপার ভরিতে ১৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিস্তারিত...

আখতাররা ভিভিআইপি গেট দিয়ে যেতে না পারার কারণ জানালো সরকার

ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ও পরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। একই সঙ্গে তারা কেন ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি না নিয়েও সমালোচনা হচ্ছে।

বিস্তারিত...

আমির হামজাকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টা সময় প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, বেইলি রোড, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপের প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের

বিস্তারিত...

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

শাপলা প্রতীক না থাকায় নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এই প্রতীক পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। শাপলা ছাড়াই প্রতীক তালিকা চূড়ান্ত অনুমোদন হয়েছে। তিনি বলেন, নিবন্ধন পাওয়ার পর দলটির কাছ থেকে নতুন প্রতীক চাইতে হবে। নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে।

বিস্তারিত...

শেখ হাসিনার মামলায় জব্দ তালিকার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২১তম দিনের মতো জব্দ তালিকার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। এরই মধ্যে শেষ হয়েছে ঘটনার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ।

বিস্তারিত...

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

দেশজুড়ে দুর্গাপূজা উদযাপনে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২ লক্ষাধিক আনসার-ভিডিপি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বিস্তারিত...

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারীসহ গ্রেপ্তার ৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৩৯ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গাকে নিয়ে আলাদা আসন করতে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলা) থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর-৫ সংসদীয় আসন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিস্তারিত...

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ জানানো হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪