কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আরকান আর্মি থেকে আসা ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৮৭ জন এবং অন্যান্য ঘটনায় আসামি ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এ আবেদন করেন।
জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
বাঁশখালীর বড়ঘোনায় এস আলম পাওয়ার প্ল্যান্ট কর্তৃক ড্রেজিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেক আবাসিক হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে ফ্রি থাকছেন। তাদের বসবাসের তথ্য পুলিশকে দেয়ার অনুরোধ করেছেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
রেলওয়ে পুলিশের সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হবে। ফলে ৬টি জেলার ২৪টি থানায় চালু হচ্ছে অনলাইন সেবা। এর মাধ্যমে দেশের সকল থানা সকল ধরনের অনলাইন জিডি সেবার আওতায় আসছে।
রাজধানীর আগারগাঁও তালতলায় দোকান দখলকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
রাজধানীর ফার্মগেট ও শেরেবাংলানগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ নভেম্বর (শনিবার) ঢাকায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের নাম ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় এবং কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।
শেখ হাসিনা নিজেই সেতুভবন, বিটিভি ও মেট্রোরেলে আগুন দিতে নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপান বলে ট্রাইব্যুনালক জানিয়েছে প্রসিকিউশন
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।