বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জমি বিক্রির কথা শুনে এক বৃদ্ধাকে অবরুদ্ধ করে রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রিয়মতি (৮০) বছরের এক বৃদ্ধাকে জমি বিক্রি করবে বলে শুনে উঁচু বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে জমি দখল করে।
খুলনার ঐতিহ্যবাহী হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মজিবর রহমান শেখকে জাতীয় পরিচয়পত্র সার্ভারে মৃত দেখানো হয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন তার ছেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রিয়াজুল হক। রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মধ্যে ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ।
পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনকে কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজ
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে পাশের এলাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মন্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে। সারাদেশে সব মন্ডপে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন হয়েছে।
সচিবালয়ের ভেতরে একদল সরকারি কর্মচারী বিক্ষোভ করেছেন। তারা অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, খাগড়াছড়িতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিরসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বৈঠকে বসেছেন। বিষয়টি সমাধানে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন।
পুলিশের সাবেক আইজিপি বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ আজ। রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ৫৪তম সাক্ষী হিসেবে এ সাক্ষ্যগ্রহণ হবে। তদন্ত কর্মকর্তা আলমগীর এ মামলার সর্বশেষ সাক্ষী।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সকল অশুভ, অ