| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তেজগাঁও শিল্পাঞ্চলে জুমার পর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান ফের গ্রেপ্তার

ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটায় সেলিম প্রধানের মালিকানাধীন বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসা বারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেলিম প্রধান বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

ডিএমপিতে ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে গ্রেপ্তার করা ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : প্রেস উইং

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

বিস্তারিত...

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা-ভাঙচুর

গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই হামলা চালানো হয়। একপর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের ওপর জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পরবর্তীতে ধীরে ধরে জাপার কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য জানান। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব।’

বিস্তারিত...

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী)। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

বিস্তারিত...

জেরার মুখে যেসব তথ্য ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাবেক এই আইজিপিকে জেরা করেন। তিনি গত মঙ্গলবার এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সেদিন তাকে আংশিক জেরা করা হয়। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী মামুনকে এই মামলায় আসামি করা হয়েছে।

বিস্তারিত...

এজলাসে বিচারকের উপস্থিতিতেই সাংবাদিককে মারধর

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিচারকের উপস্থিতিতেই মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। মারধরের শিকার ওই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম।

বিস্তারিত...

৮০ শতাংশ মামলাই ভূমি সংক্রান্ত: ভূমি সচিব

বাংলাদেশে জমি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় অজ্ঞতা আর অসচেতনতার কারণে। ফলে দেশে মোট মামলার ৮০ শতাংশ ভূমি সংক্রান্ত বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, ভূমির সঙ্গে মামলার একটি সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ ভূমির মালিকানা,

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার বাসভবনসহ পার্শ্ববর্তী এলাকায় আবারও সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

রাজধানীতে সভা-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে দুদকের চিঠি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

মানবতাবিরোধী মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না : শফিকুল আলম

মানবতাবিরোধী মামলায় গঠিত চার্জশিটে কোনো ব্যক্তির নাম থাকলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবেন না। হস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ‘আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না।

বিস্তারিত...

খালি নাম কইবা, সাঈদীকে ফাঁসির দায়িত্ব আমার

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষী দেয়ার জন্য সরকারি নিয়োগ প্রাপ্ত মধুসুদন ঘরামীকে ১৯৭১ সালের ঘটনার সাথে তার স্ত্রী শেফালী ঘরামীকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ধর্ষণ করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু মধুসুদন সেইফ হাউজে থেকে পালিয়ে গিয়ে সাক্ষ্য দিতে অস্বীকার করলে তাকে ফেরৎ নিয়ে এসে রাতভর নির্মম নির্যাতন করা হয়। এরপরও তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার নাতি সুমনকে অপহরণ করে, তাকে সামনে রেখে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়। অবশেষে তার নাতির জীবন বাঁচাতে মধুসুদন বাধ্য হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত হন এবং সেইফ হাউজে আটক থাকতে বাধ্য হন। একই সাথে সাক্ষীরা দীর্ঘ সময় ধরে ঢাকার গোলাপবাগে অবস্থিত সেইফ হাউজে জোরপূর্বক আটক থাকার ঘটনা জানিয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪