| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী সরকারের সময় বহিঃষ্কৃত স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

বিস্তারিত...

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বিস্তারিত...

ওয়েস্টিন হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক অবরোধ হয়েছে ১৬০৪ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিস্তারিত...

প্রশাসনের সহায়তা না পেয়ে কাঁদলেন চবির সহ-উপাচার্য

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ধরনের সহায়তা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।

বিস্তারিত...

চবির আশপাশের এলাকায় বড় অভিযানে নামছে যৌথ বাহিনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করেছে।

বিস্তারিত...

খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

চবি’তে ১৪৪ ধারা জারির পর আর্মি, র‍্যাব, পুলিশের অভিযান শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষে ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও গ্রামবাসীসহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরেই ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা জারির পর বিকেল থেকে অভিযান শুরু করে আর্মি, র‍্যাব, পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে যৌথ বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলো টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

রাজধানীর বিজয় নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বিস্তারিত...

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বিস্তারিত...

আট বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

গণপিটুনিতে মোহাম্মদপুরে যুবক নিহত, সিএনজি ও চাপাতি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা আরাম মডেল টাউনে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪