বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে বড়সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে। সোমবার (২১ জুলাই) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে, ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিলেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী।
এদিকে এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে ৩১ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি। সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিন মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিগত তিন নির্বাচনে ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অনুরোধে এ তথ্য চাওয়া হয়েছে
সারা দেশে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজার ম্যুরাল নির্মাণের আর্থিক হিসাব চেয়ে ৬৪ জেলায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), ৬৪ জেলা পরিষদ বরাবর পাঠানো চিঠিতে মুজিববর্ষ পালনে কত টাকা ব্যয় হয়েছে, ব্যয় করা মন্ত্রণালয়ের নাম, ব্যয়িত অর্থের পরিমাণ, ব্যয়ের সঙ্গে জড়িত কর্মকর্তার নাম-পরিচয় জানতে চাওয়া হয়েছে ....
চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ সাতজন রাজনীতিককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মধ্যে সরকারি সহায়তা নিয়ে দেখা দিয়েছে তীব্র দ্বন্দ্ব। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন শহীদের মা-বাবা এবং স্ত্রী। একপক্ষের অভিযোগ অন্যপক্ষ বেশি অর্থ সহায়তা পেয়ে যাচ্ছে, আর এই দ্বন্দ্ব মেটাতে হিমশিম খাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে সহায়তা কার্যক্রমে তৈরি হচ্ছে জটিলতা, বিলম্বিত হচ্ছে এককালীন অর্থসহ মাসিক ভাতা বিতরণও।