| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা মহানগরের নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নগরের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর যুবক ও যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

বিস্তারিত...

চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ মহড়া করবে

চলতি বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ মহড়া অনুষ্ঠিত হবে। এসব যৌথ মহড়া ও প্রযুক্তিগত সহায়তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে। এছাড়া নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। রোববার (২০ জুলাই) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

বিস্তারিত...

কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫ বছর আগে রাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপির

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্যি নয় বলে জানিয়েছে ডিএমপি।

বিস্তারিত...

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করলেন হাইকোর্ট

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

খাবার চেয়েছিল শিশুটি, এরপর হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা: পিবিআই

রাজধানী ঢাকার যাত্রাবাড়ির একটি হোটেল থেকে এক শিশুর মরদেহ উদ্ধাররে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, খাবার কিনে দেওয়ার পর সখ্যতা গড়ে ১২ বছরের ওই ছেলেশিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে দুই যুবক।

বিস্তারিত...

২০ জুলাই : দেশজুড়ে কারফিউ জারি ও সেনা টহল জোরদার, সংঘর্ষে নিহত ৩৭

কোটা সংস্কার আন্দোলনকারীদের টানা দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পর ২০২৪ সালের ২০ জুলাই (শনিবার) দেশজুড়ে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

বিস্তারিত...

পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

কামরাঙ্গীরচরে ৫ বছর বয়সের শিশুকে ধর্ষণচেষ্টা

রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল (৩৬) পালাতক রয়েছেন।

বিস্তারিত...

সেনাবাহিনীর বাস দিয়ে কোনো দলকে সহায়তার বিষয়টি মিথ্যা : আইএসপিআর

সেনাবাহিনীর লোগো/স্টিকার সম্বলিত যানবাহনের মাধ্যমে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা দেওয়া প্রসঙ্গে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (১৯ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিস্তারিত...

বিভিন্ন অপরাধে জড়িত ১৮ মামলার আসামি হৃদয়সহ গ্রেপ্তার ২১

গ্রেপ্তাকৃতদের মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতিসহ নিয়মিত অন্যান্য মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত...

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: শফিকুল আলম

বিস্তারিত...

শিক্ষার্থী মৃত্যুকে ঘিরে বিক্ষোভে উত্তাল ইবি ক্যাম্পাস

শিক্ষার্থীদের অভিযোগ, আমরা লাশ দেখে প্রশাসনকে জানিয়েছিলাম। আমাদের জনানোর প্রায় পৌঁনে এক ঘণ্টা পর সেই লাশ উদ্ধার করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে থানা হওয়ার পরেও পুলিশ আসতে এতো সময় লাগলো কেন? এছাড়া লাশ উঠানোর প্রায় আধা ঘণ্টা পার হলেও সেখানে কোনও ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসেনি। পরে আমরা বাধ্য হয়ে ভ্যানে করে তাকে মেডিকেলে নিয়ে যাই। এরপর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

বিস্তারিত...

গোপালগঞ্জে সংঘর্ষ, তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪