রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ রকি এলেক্স কাল্লু (২৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিন ভোর আনুমানিক ৫ টা ১০ মিনিটের দিকে কলাবাগান থানার ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবাদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী বলেছেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার এসব কথা বলেন জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন
স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয় বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে কেনাকাটা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
বিডিআর বিদ্রোহের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তারা মুক্তি পান। এ সময় কারা ফটকে তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফে ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
রাজধানীর রামপুরার একটি বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও সাত হাজার মার্কিন ডলার চুরির ঘটনায় বাসার কেয়ারটেকার উজ্জ্বলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির টাকা দিয়ে ওই কেয়ারটেকার আলমারি ও ফ্রিজ কিনেছিলেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটসহ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।
বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা শহর। এই শহরে থাকা আর ভোগান্তি যেন নামান্তর। সপ্তাহে ৩/৪ দিন ভুগতে হয় সড়কে
অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে বহি:সমর্পণ চুক্তি তৎকালীন আওয়ামী লীগ সরকার করে গেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরতের বিষয় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন
যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।